লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন : শামীম
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বর্তমান আওয়ামী সরকারের কর্তৃত্ববাদী শাসনে দেশে ঘোর দুর্দিন নেমে এসেছে। দুঃশাসনের অরাজকতায় দেশকে খাদের কিনারে ঠেলে দেওয়া হয়েছে। চরম মুদ্রাস্ফীতিসহ ভয়ঙ্কর অর্থ সংকটে অর্ধাহারে ও অনাহারে মানুষের দিন কাটছে। এদিকে প্রায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে গোটা দেশ।
লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবনযাত্রা। বৈদ্যুতিক পাখা চালানোর জন্যও বিদ্যুৎ মিলছে না। মিল কল কারখানার উৎপাদন সব বন্ধ হয়ে যাচ্ছে। অথচ বিদ্যুৎ উৎপাদনের নামে তথাকথিত কুইক রেন্টালের মালিকানা দলীয় লোকদেরকে দিয়ে এই সরকার লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। হাজার কোটি টাকা ব্যয় করে স্থাপন করা বিদ্যুৎ কেন্দ্র এখন অচল হয়ে পড়ে আছে। তিনি আগামী ১১জুন কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দকে প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
তিনি মঙ্গলবার (৬ জুন) বিকালে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আগামী ১১ জুন কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় তারুন্যের সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্ততি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার উদ্দিন সেলিমের সভাপতিত্বে ও সদস্য সচিব আকবর আলীর পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মো. সালাউদ্দিন, আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক মো. মহসিন।
সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাবুল, সোলাইমান রাজ, ইউছুপ তালুকদার, মো. আলাউদ্দিন, জসিম উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর এলাহী, ফোরকান ইকবাল, এরশাদ মির্জা, খালেকুজ্জামান রাশেদ, শাওন উদ্দীন রকি, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর শরীফ, ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম আবু মনসুর প্রমূখ।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন