চলতি মৌসুমে ২২ লাখ বৃক্ষরোপণ করবে জেলা প্রশাসন
বৃক্ষরোপণ মৌসুমে (জুন-আগস্ট) মাসে চট্টগ্রামে ২২ লাখ বৃক্ষরেপন করবে চট্টগ্রাম জেলা প্রশাসন। মঙ্গলবার (৬ জুন) চট্টগ্রাম জেলায় ২২ লাখ বৃক্ষরোপণের কর্মসূচি নিয়ে এক বিশেষ জুম সভায় এই তথ্য জানান জেলা প্রশাসন। জুম সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান। জুম সভাতে আরও সংযুক্ত ছিলেন চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ও সহকারী কমিশনার (ভূমি)গণ এবং মহানগরের ৬টি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) গণ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামের ১৫টি উপজেলায় ১৯১ টি ইউনিয়ন রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে কমপক্ষে ১০ হাজার বিভিন্ন ধরনের ফলজ-বনজ-ঔষধি-নান্দনিক বৃক্ষের চারা রোপন করা হবে। আর চট্টগ্রাম মহানগরে মোট ২ লাখ অনুরূপ গাছের চারা লাগানো হবে। এ হিসেবে আগামী আগস্ট মাসের আগেই ২২ লাখ বৃক্ষরোপণের টার্গেট নিয়ে জেলা প্রশাসন কাজ করবে। এছাড়াও উপকূলীয় উপজেলায় বনায়নের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারগণকে নির্দেশ দেন জেলা প্রশাসক।
তিনি আরও বলেন, কদমতলী, বটতলী, খেজুরতলা, আমবাগান, নিমতলা বা যে কোন গাছের নামে চট্টগ্রামের যে সকল এলাকা রয়েছে সেসব এলাকায় অনুরুপ বৃক্ষরোপণ করে এলাকার নামের সার্থকতা ফিরিয়ে আনা হবে। তিনি সাধারণ মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে উদ্বুদ্ধ করার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন