ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

তেতুলিয়ায় সাজা প্রাপ্ত দালাল যখন ভূমি অফিসের বড়কর্তা


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ৭-৬-২০২৩ দুপুর ৩:৪৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সহকারি ভূমি কর্মকর্তা ওমর ফারুকের বিরুদ্ধে জমি নামজারি ও দাখিলা প্রদানে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।এছাড়াও দালাল দিয়ে অফিস পরিচালনা করারও অভিযোগ রয়েছে।এবিষয়ে স্থানীয় তোফাজ্জল নামে এক ব্যক্তি কয়েকমাস আগে লিখিত অভিযোগ করেছেন জেলা প্রশাসক বরাবরে।কিন্তু কোন ব্যবস্থা নেয়া হয়নি।
 
জানা যায়, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওমর ফারুক প্রায় দশ বছর আগে থেকে তেঁতুলিয়া সদর ইউনিয়ন ভুমি অফিসের দায়িত্ব পালন করেন। তার বাড়ি একই উপজেলার ফকিরপাড়া টাইয়াগছ এলাকায়। দীর্ঘদিন ধরে একই কর্মস্থলে থাকায় গড়ে তুলেছেন অনিয়ম দূর্নীতির স্বর্গরাজ্য। অনুমোদন ছাড়া নিয়েছেন 
আব্দুর রশিদ নামে এক ব্যক্তিকে লেপটপ দিয়ে অফিসে বসিয়ে দুজনে মিলে সবধরনের সেবার আবেদনপত্রসহ বিভিন্ন কাজ চুক্তিভিত্তিক ভাবে হাতিয়ে নেন মোটা অংকের অর্থ। প্রতিটি নামজারি (খারিজ) সরকার নির্ধারিত মূল্য এক হাজার ১৫০ টাকার স্থলে সর্বনিম্ন ৫-৯ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেন।এছাড়া ১০ শতক জমির দাখিলা নেয় ৪ হাজার টাকা,এক একর জমির দাখিলা নেয় ১৪ হাজার টাকা অথচ গোটা খতিয়ানের খাজনা হয় ৪ হাজার টাকা।সেবাপ্রার্থীরা কোন সেবার জন্য অফিসে গেলে দেখিয়ে দেন আব্দুর রশিদকে অথচ অফিসে রয়েছেন আরো দুইজন অফিস সহায়ক।  আব্দুর রশিদ গত বছরে তেতুলিয়া উপজেলা ভুমি অফিসে দালালি করতে এসে তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাসুদুল হক ভ্রাম্যমাণ আদালতে ৭দিনের কারাদণ্ডাদেশ দেন।
 
সেবাগ্রহীতাদের মধ্যে ভুক্তভোগী তেঁতুলিয়া পুরাতন বাজার এলাকার তোফাজ্জল হোসেন বলেন,অফিসে দাখিলা দিতে গেলে সহকারী কর্মকর্তা ওমর ফারুক দেখিয়ে দেয় আব্দুর রশিদকে পরে তার কাছে গেলে ৩ হাজার টাকা চায় সে। এতে পরবর্তীতে আর দাখিলা দিতে পারিনি।ডাঙ্গা পাড়া এলাকার জব্বার বলেন, বোনের জমি খারিজের জন্য আমার কাছে ৯ হাজার টাকা নিয়েছেন।
 
হাসিনা বেগম জানান,নামজারি করার জন্য ৫ হাজার টাকা নিয়েছেন কিন্তু এখন পর্যন্ত সেই নামজারি হয়নি। এর আগে ১০ শতক জমির দাখিলা নিয়েছেন ৪ হাজার টাকা। তারা আবার বলে দেন অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি যেন কাউকে না বলি।
 
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওমর ফারুকের সাথে মুঠোফোনে বার বার কল ও ম্যাসেজ করেও কোন উত্তর পাওয়া যায়নি।তেঁতুলিয়া উপজেলার নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা জানান,অর্থ বেশি নেয়ার কোন সুযোগ নাই, যেহেতু আমরা ক্যাশলেস চালু করেছি।তারপরও যদি অনিয়ম হয়ে থাকে লিখিত অভিযোগ করতে বলেন।আমরা ব্যবস্থা নিব।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা