ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রামগঞ্জে জালিয়াতি চক্রের ২ সদস্য আটক


সফিকুল ইসলাম রুবেল, রামগঞ্জ photo সফিকুল ইসলাম রুবেল, রামগঞ্জ
প্রকাশিত: ৭-৬-২০২৩ বিকাল ৬:২
লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলাধীন ৭ নং দরবেশপুর ইউনিয়নের মাঝিরগাও মিজি বাড়ি  খোরশেদ আলমের ছেলে রাসেল ও ৬ নং লামচর ইউনিয়নের তাহেরপুর গ্রামের মিনার বাড়ীর এতিম আলির ছেলে আরিফ দীর্ঘদিন থেকে ৬নং লামচর, ৭ নং দরবেশপুর ও ৮ নং করপাড়া এ তিন ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের সিল স্বাক্ষর জাল করে, বিভিন্ন জালিয়াতিমূলক কাজ করে আসছে।
 
চক্রটি চেয়ারম্যান সার্টিফিকেট, ওয়ারিশ সনদ, প্রত্যয়ন পত্র সহ মাদ্রাসার সার্টিফিকেট তৈরি করে। এমনকি তারা এইসব কাগজপত্র তৈরি করে নতুন ভোটার, সংশোধন ও জন্ম নিবন্ধনের কাজে বেশি ব্যবহার করতো। রাসেল তার বাড়িতে গড়ে তোলে তিন ইউনিয়নের অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়। বাড়ীতে বসে দিতেন বিভিন্ন অনৈতিক সেবা, হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। অবশেষে শেষ রক্ষা হয়নি। একদিন উপজেলা নির্বাচন কমিশনার কার্যালয় থেকে ৬নং লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজউল্লাহ্ জিসান এর কাছে ফোন আসে, আপনাদের ইউনিয়ন থেকে নতুন ভোটার হওয়ার জন্য যে ফাইলগুলো জমা হয় সেগুলোর সার্টিফিকেট এবং প্রত্যয়ন পত্র  আপনার স্বাক্ষর আগের স্বাক্ষরের সাথে মিল নাই বা গড়মিল রয়েছে। এই তথ্য পাওয়ার পর থেকে ৬ নং লামচর ইউনিয়নের চেয়ারম্যান গোপনে তদন্ত ও অনুসন্ধান করতে থাকে।
 
৬ জুন মঙ্গলবার প্রতারক চক্রের এক সদস্য আরিফ যখন আরেকটা ফাইল নিয়ে অফিসে যায়, তখন চেয়ারম্যান জানতে পারে, তাৎক্ষণিক গিয়ে আরিফে হাতেনাতে ধরে। আরিফ নিজেকে নির্দোষ দাবি করে জানান, রাসেল অসুস্থ মোটরসাইকেল চালাতে পারে না, তাই উনি যেখানে বলে আমি সেখানে যাই। উনার ফাইল জমা দিয়ে আসি। আমি তার কাছে কম্পিউটার শিখতেছি। আরিফের দেওয়া তথ্য মতে ৬ জুন মঙ্গলবার রাত্র সাড়ে ৭ ঘঠিকার সময় ইউনিয়নের চেয়ারম্যান সহ রাসেলের বাসায় যায়। রাসেলের বাসা থেকে তিনটি ল্যাপটপ, একটা প্রিন্টার, তিন ইউনিয়নের দুইটা করে চেয়ারম্যান সার্টিফিকেট এর বই, দুইটা করে প্রত্যয়নপত্র প্যাড, ৬/৭/৮ নং ইউনিয়নের চেয়ারম্যানদের  সিল, সচিবদের সিল ও মেম্বারদের সিল সহ বিভিন্ন কাগজপত্র সরঞ্জাম উদ্বার করে রামগঞ্জ উপজেলার মোহম্মীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ মোহাম্মদ মমিনুল হকের কাছে সোপর্দ করেন। 
 
৭নং দরবেশপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, দীর্ঘ কয়েক মাস আগে থেকে বিভিন্ন অফিস থেকে ফোন আসে  আপনাদের কিছু চেয়ারম্যান সার্টিফিকেটের প্রত্যয়নপত্রে আপনার স্বাক্ষর মনে হয় না। বিষয়টা তখন থেকে আমলে নিলে ও তথ্য প্রমাণ না থাকায় ব্যবস্হা নেয়া যায় নাই। আজ ৬নং লামচর ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগিতায় হাতেনাতে এ চক্রের দুইজনকে ধরেছি। প্রয়োজনে আমরা তিন চেয়ারম্যান বাদী হয়ে তিনটা মামলা করবো। তিনি আরো বলেন, রাসেল ছেলেটাকে অসহায় ভাবছিলাম। প্রায় সময় পরিষদে আসা যাওয়া করতো। আমি তাকে সব ধরনের সুযোগ-সুবিধা দিতাম। এমনকি প্রতিবন্ধী কার্ড করে দিয়েছি। সে যে এধরনের কাজের সাথে জড়াবে এটা আমাদের ধারণার বাইরে ছিলো। 
 
৬ নং ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজউল্ল্যাহ জিসান বলেন, এ ধরনের জালিয়াতি চক্রের কারণে পরিষদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তিনি জনপ্রতিনিধিদের পাশাপাশি জনসাধারণকে  সচেতন হওয়ার আহবান করেন। ৮নং করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম মির্জা জানান, এই ধরনের জালিয়াতি চক্রের সন্ধান পেলে তাদেরকে অবহিত করার জন্য অনুরোধ করেন। পরিষদের বাহির থেকে এ ধরনের সেবা গ্রহন থেকে বিরত থাকতে আহবান জানান তিনি।
রামগন্জ থানা অফিসার ইনর্চাজ মোঃ এমদাদুল হক বলেন, ৬ নং ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজউল্ল্যাহ জিসান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। তারই আলোকে জব্দকৃত আলামত ও মামলার প্রেক্ষিতে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা