অবৈধ মাটি ব্যবসায়ীরা পিটিয়ে জখম করল বৃদ্ধ কে
বগুড়ার শেরপুরের অবৈধ মাটি ব্যবসায়ীরা পিটিয়ে জখম করলো ৭৫ বছর বয়স্ক এক বৃদ্ধ কে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে আবু বকর সিদ্দিক কর্তৃক থানায় অভিযোগ দায়ের করা হয়েছ।
সরেজমিনে যেয়ে জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের তালপুকুরিয়া পশ্চিমপাড়ার এলাকায় আবাদী জমির টপ সোয়েল উত্তোলন করে সরকারি খাস জায়গা নিজ দখলে নিয়ে ভরাটের কাজ করছে তালপুকুরিয়া পশ্চিমপাড়া এলাকার, নজরুল ইসলাম, বাদশা মিয়া,সাজাহান আলী,মোহাম্মদ আলী,ও রমজান আলী গং। এতে মাটি বহনের কাজে ব্যবহার করছে ট্রাক্টর। সেই ট্রাক্টর দিয়ে মাটি বহনের সময় এলাকার ৭৫ বছর বয়সী বৃদ্ধ মজিবর রহমানের আবাদী জমির মাঝখান দিয়ে চলাচল করছে ।
উক্ত মাটি বহনকারী ট্রাক্টর আবাদী জমির উপর দিয়ে নিয়া যেতে নিষেধ করেন মজিবর রহমান। গত ৬জুন তারিখ অনুমানিক রাত ৯ ঘটিকার সময় মাটি উত্তোলন করা গাড়ির শব্দ পেয়ে মজিবর রহমান তার জমিতে এগিয়ে যায় এবং তার আবাদী জমির উপর দিয়ে মাটি বহনকারী গাড়ি চলাচল করতে নিষেধ করেন,গাড়ি চলাচল নিষেধ করা মাত্রই আগে থেকে ওতপেতে থাকা মাটি খেকো নজরুল বাহিনীর হাতে থাকা "দা, কাঠের বাটাম, ও লাঠিসোঁটা দিয়ে ৭৫ বছর বয়সী বৃদ্ধ মজিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম করে এবং তার মাথায় সজোর আঘাত করলে তার মাথা ফাটিয়া যায়,তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান।
এই বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা
লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার
নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স
লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!
মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী
জাল দলিলে নামজারির অভিযোগ থাকা ভূমি কর্মকর্তা পুরস্কৃত, মদনে সচেতন মহলে ক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ
মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য
বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫, প্রযুক্তিনির্ভর সুরক্ষায় আশার আলো
আশুলিয়ার বেশিরভাগ সড়ক-মহাসড়ক গিলে ফেলেছে ব্যাটারিচালিত রিকশা
ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাগাছসহ মাদক কারবারি গ্রেফতার
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকার ফান্ড গঠন করলেন প্রধানমন্ত্রী
Link Copied