ভূঞাপুরে মাদরাসা সুপারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
টাঙ্গাইলের ভূঞাপুরে নৈশপ্রহরী (নিরাপত্তাকর্মী) ও আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে অনিয়ম ও স্বজনপ্রীতিসহ মোটা অংকের আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে উপজেলার আকালু চর কয়েড়া দাখিল মাদরাসার সুপার ছানোয়ারের বিরুদ্ধে। ফলে নিয়োগ পরীক্ষা থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হচ্ছেন আবেদনকারীরা।
জানা যায়, ২০২০ সালে নৈশ প্রহরী (নিরাপত্তাকর্মী) ও আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সে সময় প্রায় ১১ জন ওই দুই পদে আবেদন করেন। পরে করোনার অজুহাতে বিজ্ঞপ্তিটি অকার্যকর হয়ে যায়। ২০২১ সালে ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং এতে পূর্বের আবেদকারীদের আবেদন করতে হবে না মর্মে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পরবর্তীতে আবারও করোনাসহ নানা জটিলতার অজুহাত দেখিয়ে চলতি বছরে নতুন করে ওই দ্ইু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে পূর্বে আবেদনকারীদের বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। এতে করে আগের আবেদনকারীরা নিয়োগ পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন।
আবেদনকারীরা বলেন, মাদরাসার সুপার ও কমিটির কতিপয় সদস্যদের যোগসাজশে একাধিবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে তৃতীয় দফায় নিয়োগ বিজ্ঞপ্তিতে পূর্বের আবেদকারীদের বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। অর্থের বিনিময়ে স্বজনদের নিয়োগ দেয়ার প্রক্রিয়া চলছে বলে গুঞ্জন রয়েছে।
ভুক্তভোগী জানান, চাকরি দেয়ার কথা বলে আমার নিকট থেকে ৫ লক্ষ টাকা উৎকোচ নেয় কমিটির এক প্রভাবশালী সদস্য, যা সভাপতি, সুপারসহ কমিটির একাধিক সদস্য অবহিত আছে। কিন্তু এখন তারা বলছে , আপনার প্রার্থীকে চাকরি সম্ভব হবে না।
এ ব্যাপারে মাদরাসার সুপার ছানোয়ার হোসেন বলেন, কয়েক বছর আগে দু’বার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আয়া ও নৈশপ্রহরী পদে ১১ জন আবেদন করে। সে সময় করোনার কারণে নিয়োগ প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ না করতে পারেনি। পরে চলতি বছরে নতুন করে আবারও তৃতীয় দফায় বিজ্ঞপ্তি দেয়া হয়।
তিনি আরও বলেন, এতে নতুন করে আবারও ওই পদে আবেদন করে চাকরি প্রত্যাশী প্রার্থীরা। সেই আবেদনগুলো যাচাই-বাচাইয়ের কাজ চলমান রয়েছে। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে কোনো অনিয়ম ও স্বজনপ্রীতি বা অর্থ বিনিময় বিষয়ে যেবসব আবেদনকারীরা এমন করেছে সেটি ভিত্তিহীন ও বানোয়াট।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি