ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

টুয়াখালীতে পরিবহন মালিকের সাথে অশোভন আচরণ ও টিকিট কাউন্টার ভাংচুর


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৮-৬-২০২৩ বিকাল ৫:৪৭

পটুয়াখালীতে চেয়ারম্যান পরিবহনের মালিক এ্যাড. ইকবাল মাহমুদ লিটনের সাথে অশোভন মূলক আচরণ ও বাসটার্মিনালে চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার ভাংচুর করার অভিযোগ উঠেছে স্থানীয় বাস মিনিবাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে। ৭ জুন বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অশোভন মূলক আচরণ এবং পটুয়াখালী বাস টার্মিনালে টিকিট কাউন্টার ভাংচুরের ঘটনা ঘটে। পরে এবিষয়ে জেলা প্রশাসক বরাবর সুষ্ঠু বিচার চেয়ে লিখিত অভিযোগ দেন চেয়ারম্যান পরিবহনের মালিক এ্যাড. ইকবাল মাহমুদ লিটন।

জানাগেছে, পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকেই পটুয়াখালীর দুমকি, বাউফল, গলাচিপা এবং দশমিনায় পরিবহন চলাচল বন্ধ করে দেয় বরিশাল বাস মিনিবাস মালিক সমিতি ও পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতি। যার ফলে ঐ চার উপজেলার লোকদের পরতে হয় ভোগান্তিতে। আর সেই সমস্যা সমাধানে ৭ জুন বুধবার বিকাল তিনটায় জেলা প্রশাসকের দরবার হলে বাস মিনিবাস মালিক সমিতির সকল মালিক, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং পরিবহন মালিকদের নিয়ে আলোচনায় বসেন জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম। আলোচনায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাধারণ জনগণের ভোগান্তি দূর করতে চার উপজেলায়ই পরিবহন চলাচলের সিদ্ধান্ত হয়। আলোচনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চেয়ারম্যান পরিবহনের মালিক এ্যাড. ইকবাল মাহমুদ লিটন ও গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন শাহ দাড়ালে বাস মিনিবাস মালিক সমিতির আলী হোসেন নামের এক ব্যাক্তি তাদের সাথে গালাগাল করতে থাকেন এবং দেখিয়ে নেয়ার হুমকি দেন।

চেয়ারম্যান পরিবহনের মালিক এ্যাড. ইকবাল মাহমুদ লিটন দৈনিক সকালের সময়কে বলেন, দরবার হলের আলোচনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাড়ালে বাস মিনিবাস মালিক সমিতির কতিপয় নেতার ইঙ্গিতে আলি হোসেন নামে এক মিনিবাস মালিক আমি এবং গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহীন শাহ্ র সাথে অশোভন মূলক আচরণ করে। পরে সেখানে থেকে বাস টার্মিনাল গিয়ে তারা আমার (চেয়ারম্যান পরিবহন) আটটি গাড়ির টিকিট, কাগজপত্র, নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং টিকিট কাউন্টার ভাংচুর করে। এছাড়াও গাড়ি চলাচল বন্ধ করে দেয় তারা।

এবিষয়ে পটুয়াখালী জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন মৃধাকে একাধিক বার তার মুঠো ফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি।

এছাড়া জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম দৈনিক সকালের সময়কে জানান, লিখিত অভিযোগ পেয়েছি।  আগামী দুদিনের মধ্যে বাস চলাচল এবং উদ্ভুত পরিস্থিতি নিয়ে একটি সুষ্ঠু সমাধানের পথ তৈরি হবে বলে আশা করছি।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান