ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

চট্টগ্রাম ইতিহাস ঐতিহ্য নিয়ে আসছে জনপ্রিয় কণ্ঠ শিল্পী গীতা আচার্য্যর গান


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৮-৬-২০২৩ বিকাল ৬:৫

চট্টগ্রামের আঞ্চলিক গানের জনপ্রিয় কণ্ঠ শিল্পী গীতা আচার্য্য চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য তুলে ধরে অসাধারণ একটি গান রের্কডিং শেষ করেছে। গানটি আসন্ন পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে মিউজিক ভিডিও করে তার ব্যাক্তিগত ইউটিউবে আপলোড করে দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে। গানটি লিখেছেন দৈনিক সকালের সময় চট্টগ্রাম ব্যুরো’র সিনিয়র রির্পোটার নজরুল ইসলাম ও সুরকার করেছে বাংলাদেশ টেলিভিশনের মিউজিক ডিরেক্টর আর. কে চক্রবর্ত্তী জুয়েল। গানের ভিডিও ধারণ করবেন অনিক মাল্টিমিডিয়া নামের একটি নির্মাতা প্রতিষ্ঠান। গানটিতে কর্ণফুলী নদী ও চট্টগ্রাম বন্দর, ডিসিহীল, লালদীঘির ময়দান, কোর্ট বিল্ডিং, চট্টগ্রামের শিল্প কারখানা, গানটিতে চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাট শেফালী ঘোষ, আব্দুল গফুর হালী, রমেশ শীল, আস্কর আলী পন্ডিতের গানের গুরুত্ব প্রকাশ করা হয়েছে। গানটির সুরকার বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক আর কে জুয়েল বলেন, গানটিতে চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য দর্শনীয় স্থান এবং স্মৃতি সুন্দর্য্যসহ বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। গানটি শুনতে যে কারো ভালো লাগবে আমার বিশ্বাস। গীতিকার সাংবাদিক নজরুল ইসলাম বলেন, বর্তমান সময়ে ভালো কিছু নিয়ে গান  লেখা হচ্ছে না, এ গানটি সারা দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিবে। আর যিনি কণ্ঠ দিয়েছে উনি চট্টগ্রামের মানুষের কাছে গানের রানী হিসেবে খ্যাত। সংগীত শিল্পী গীতা আচার্য্য বলেন, শেফালী ঘোষ, গফুর হালী, সেলিম নিজামীর মৃত্যুর চট্টগ্রামে অঞ্চলে তাদের শুন্যতা কেউ পূরণ করতে পারেনি, ভালো গীতিকারের সেমানের লেখাও এখন পাওয়া যাচ্ছে না, এ গানটি চট্টগ্রামের প্রতিটি মানুষ শুনবে এবং সারা দেশের মানুষের কাছে চট্টগ্রামে উপস্থাপন করা হয়েছে। গানটি যে কারো ভালো লাগবে আমার বিশ্বাস। 

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান