তজুমদ্দিনে সরকারি নলকূপ অকেজো, গরমে তীব্রতায় পানি সংকট
ভোলার তজুমদ্দিন উপজেলায় সরকারি নলকূপ গুলো নস্ট হয়ে অযত্ন অবহেলায় পড়ে থাকায় গরমে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। এসব সরকারি নলকূপ থেকে ক্ষমতার অপব্যবহার করে অনেকে নিয়েছেন ব্যক্তিগত মটার সংযোগ।
জনবল সংকটের অজুহাত দেখিয়ে দায় এড়ানোর চেস্টা করছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
খোঁজ নিয়ে জানাগেছে, তজুমদ্দিন উপজেলায় জনগনের চাহিদা অনুযায়ী প্রতিবছর ১৩০ করে গভীর নলকূপ স্থাপন প্রকল্প চলমান রয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাগজ কলমে হিসাব অনুযায়ী ৪২০টি গভীর নলকূপ সচল থাকার সংখ্যা দেখা গেলেও নেই অকেজো নলকূপের হিসাব।
বুধবার (৭জুন) সকালে উপজেলা সদরের শশীগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়, বাজার ব্যবসায়ীদের পানির চাহিদা মেটাতে বসানো গভীর নলকূপ গুলোতে ব্যক্তিগত ভাবে মটার সংযোগ দিয়ে লাইন নিয়েছেন প্রভাবশালীরা। যেকারণে চাহিদা অনুযায়ী পানি নিতে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। এবং দ্রুত নস্ট হয়ে যায় নলকূপ গুলো। কয়েকজন ব্যবসায়ী জানান, বাজারে উম্মুক্ত ৪টি নলকূপের মধ্যে ২টি নলকূপ দীর্ঘদিন নস্ট হয়ে পড়ে রয়েছে। ইতোমধ্যে মেরামত না করায় বাতিল হয়ে গেছে বেশ কয়েকটি গভীর নলকূপ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নেই কোন তদারকি। এদিকে অফিস চলাকালীন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের না পাওয়ার অভিযোগ করেন বেশ কয়েকজন ভুক্তভোগী।
এবিষয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবু জাফর মোঃ সাইদুর রহমান এর কাছে জানতে চাইলে বলেন, রয়েছে জনবল সংকট। উপজেলায় কর্মরত আছেন মাত্র ২জন মেকানিক। অনেকে ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত ভাবে মটার সংযোগ দিয়েছে। যা সরকারি নীতিমালা পরিপন্থি।
এমএসএম / এমএসএম
নালিতাবাড়ীতে মুয়াজ্জিনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা, বেড়েছে জনভোগান্তি
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
Link Copied