ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গাধা বেড়েছে পাকিস্তানে


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯-৬-২০২৩ দুপুর ২:১৭

মালামাল পরিবহনে উপকারী প্রাণী গাধার সংখ্যা বেড়েছে পাকিস্তানে। পাকিস্তান অর্থনৈতিক সমীক্ষা (পিইএস) ২০২২-২৩ এর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে গাধা রয়েছে ৫৮ লাখ।

নতুন সমীক্ষার তথ্য বলছে, পাকিস্তানে এ প্রাণীটির সংখ্যা খুব দ্রুত গতিতে বাড়ছে। যেখানে ২০১৯-২০ সালে গাধার সংখ্যা ছিল ৫৫ লাখ, ২০২০-২১ সালে ছিল ৫৬ লাখ এবং ২০২১-২২ সালে ছিল ৫৭ লাখ— সেখানে এক বছর বাদে এ সংখ্যা ৫৮ লাখে পৌঁছেছে।

পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার বৃহস্পতিবার (৮ জুন) এ তথ্য প্রকাশ করেছেন। গাধার পাশাপাশি দেশটিতে বর্তমানে গবাদিপশুর সংখ্যা কেমন আছে সেই তথ্যও জানানো হয়েছে।

অর্থমন্ত্রী ইশহাক দার বলেছেন, বর্তমানে পাকিস্তানে গরু রয়েছে ৫ কোটি ৫৫ লাখ, মহিষ রয়েছে ৪ কোটি ৫০ লাখ, ভেড়া রয়েছে ৩ কোটি ২৩ লাখ এবং ছাগল রয়েছে ৮ কোটি ৪৭ লাখ।

গত দুই বছরের চেয়ে দেশটিতে গরু, ছাগল, ভেড়া ও মহিষের সংখ্যা বেড়েছে। তবে গত বছর উট এবং ঘোড়ার সংখ্যা যত ছিল— এই সংখ্যাটি সেটিই রয়ে গেছে।

এদিকে অর্থনৈতিক সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কৃষিখাতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এসব গবাদিপশু। ২০২৩ অর্থবছরে জিডিপির ১৪ দশমিক ৩৬ শতাংশ ছিল এই খাতের।

এছাড়া স্থানীয় পর্যায়ে গবাদিপশু লালন-পালন বড় অবদান রাখছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

সূত্র: জিও নিউজ

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা