ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ে জায়গা জবর দখল করে স্থাপনা নির্মাণের পাঁয়তারা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৯-৬-২০২৩ বিকাল ৫:২
মিরসরাইয়ে ব্যক্তিমালিনাধীন জায়গা রাতের আঁধারে জবর দখল করে স্থাপনা নির্মানের পাঁয়তারা, জমির মালিকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিকার চেয়ে ভূক্তভোগি সম্মেলন করেছেন।  ৯ জুন( শুক্রবার)  সকাল ১১ টায় উপজেলার ঠাকুরদীঘিস্থ ভূক্তভোগির নিজ বাড়ীতে উক্ত সংবাদ সম্মেলন করেন । এসময় ৮নং দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ৫ জুন সোমবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও  অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে আমি মোঃ নাজিম উদ্দিন রুবেল ও আমার বড় ভাই মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন এর বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার ছড়ানো হয়েছে । এতে আমাদের রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক সুনাম ক্ষুন্ন করার গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত   বলে আমি মনে করছি।
 
 ইতিমধ্যে আমার বড় ভাই পূর্ব মিঠানালা মৌজায় মিঠাছরা বাজারে বিএস ২৯১২ ও ২৯৬০ নং খতিয়ানে বিএস ২১২৫ দাগে ৭ শতক এবং দখল শর্তে ১ শতকসহ মোট ৮ শতক জায়গা ক্রয় করেন। উক্ত জায়গা জনৈক সন্ত্রাসী নুরুল মোস্তফা জবর দখলের চেষ্টা করলে   আমরা ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ দায়ের করি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে একাধিক বার নোটিশ প্রদান করলেও সে তা উপেক্ষা করে। পরে গত ৪ ঠা জুন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে গভীর রাতে উক্ত জায়গার মূল ফটক ভেঙ্গে বিভিন্ন মালামাল লুটপাট করে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করে। বিষয়টি মিরসরাই থানাকে অবগত করলে পুলিশ এলে তারা পালিয়ে যায়। এবং বিষয়টি নিয়ে  থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এখন আমি গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে আমার পরিবারের সুনাম রক্ষা এবং আমারা এর সুষ্ট বিচারের দাবি জানাচ্ছি। 
এ বিষয়ে অভিযুক্ত নুরুল মোস্তফা পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তাদের জায়গায় দখল করিনি। উল্টো তারা তাদের ক্রয়কৃত জায়গা বুঝে না পেয়ে আমার পৈত্রিক সম্পত্তিতে দখল করার চেষ্টা করায় আমি বাঁধা দিলে আমাকের মেরে রক্তাক্ত যখম করে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান