ডেমরায় বৃদ্ধকে মারধোর করায় বিএনপি নেতা কে গণধোলাই
রাজধানীর ডেমরা বাদশা মিয়া রোড এলাকার মিন্টু চত্বর কাঁচা বাজারের সামনে বৃদ্ধ কে পিটিয়ে জখম করার ঘটনাকে কেন্দ্র করেজনতার হাতে গণধোলাই এর শিকার হয়েছেন বিএনপি নেতা মুকুল আহমেদ। গত ৩ জুন সোমবার এ ঘটনা ঘটে।গন ধোলাইয়ের শিকার বিএনপি নেতা মুকুল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন তার স্ত্রী সুমা বেগম বাদী হয়ে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৩ জনের নাম সহ ৩০/৩৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।
স্থানীয়রা জানায়, ৩ জুন সোমবার দুপুরে বাদশা মিয়া রোড ভুট্টো চত্বরের একটি দর্জি দোকানে পাঞ্জাবি বানানোর অর্ডার নেওয়া কে কেন্দ্র করে ৬২ বছরের বৃদ্ধ ইসহাক এর সাথে দোকানদারের বাকবিতন্ডা হয়।এ সময় খবর পেয়ে ঐ এলাকার ব্যাবসায়ী কল্যান সমিতির সেক্রেটারি ও এফ. এম বিল্ডার্স নামক আবাসন প্রতিষ্ঠানের মালিক বিএনপি নেতা মুকুল আহমেদ উপস্থিত হয়ে উচ্চ বাক্য করেন এবং কথা কাটাকাটির একপর্যায়ে এলোপাতাড়ি কিল ঘুসি মেরে নিলা ফুলা জখম করে তাকে আহত করে। পরে স্থানীয় লোকজন এসে আহত অবস্থায় ৬২ বছরের বৃদ্ধ ইসহাক কে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এই ঘটনাটি কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করতে থাকে। পরে ওইদিন রাত ১১.৩০ টার সময় মুকুল আহমেদকে বাদশামিয়া রোড মিন্টু চত্বর এলাকায় ঘুরতে দেখা যায়। সেই সময়ে স্থানীয় নারী পুরুষ এবং মামলায় উল্লিখিত ব্যক্তিসহ এক থেকে দেড় শতাধিক লোক গণধোলাই দেয় ।
স্থানীয়রা আরো জানায়, মুকুল আহমেদ এফ এম বিল্ডার্স এর আড়ালে সাধারণ মানুষের জমি দখল করে এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিতি পেয়েছে। তার নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনী আছে। সাধারণ বাসিন্দারা এমনিতেই তার উপর দীর্ঘদিন থেকেই ক্ষোভ জমা করে রেখেছে। ভূমিদস্যুতা, সন্ত্রাসী, কর্মকাণ্ড পরিচালনা এবং এলাকায় একক আধিপত্য বিস্তার করে ত্রাসের রাজত্ব কায়েম করায় ক্ষুব্ধ মানুষজন এই ঘটনা ঘটিয়েছে।
এমএসএম / এমএসএম
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied