২ মামলায় সুমন কান্তি দে’র সাজা
চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার পশ্চিম শাকপুরার বিমল আইচের বাড়ির সুমন কান্তি দেকে পৃথক দুটি মামলায় জেল-জরিমানা দিয়েছেন আদালত। একটি মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদন্ড এবং অপর মামলায় তিন মাসের কারাদন্ড ও ৩ লাখ টাকার অর্থদন্ড দিয়েছেন। শামুসুল হুদার দায়ের করা মামলায় গতকাল বৃহস্পতিবার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন।
বাদির আইনজীবী অ্যাডভোকেট শ্রীপতি পাল জানান, দি নেগোসিয়েশবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় আসামীর বিরুদ্ধে বিরুদ্ধে আনীত অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দোষী সাব্যস্ত করে দুটি মামলাতেই কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন। প্রথম মামলায় ১০ মাসের কারাদন্ড চেকের সমপরিমান অর্থদন্ড দিয়েছেন। একইভাবে অপর মামলায় তিন মাসের কারাদন্ড ও চেকের সমপরিমান অর্থদন্ড প্রদান করেছেন।
জানা গেছে, সুমন কান্তি চট্টগ্রামের একটি কোম্পানিতে চাকরি করতেন। কৌশলে উক্ত কোম্পানির কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে চাকরিচ্যুত হন। বর্তমানে নগরীর সিরাজদৌল্লা রোডে শ্রীনিকেতন, রঙ্গম কনভেনশন সেন্টার, সিটি অব হার্ট কনভেনশন সেন্টার, গোপী অটোস ও গোপী ট্রান্সপোর্ট নামে গাড়ির ব্যবসা রয়েছে।
মামলা আদালত সূত্রে জানা গেছে, শামসুল হুদার কাছ থেকে দুই দফায় ১০ লাখ ও ৩ লাখ মোট ১৩ লাখ টাকা ধার নিয়েছিলেন সুমন। এর বিপরীতে ২০২১ সালের ৩০ নভেম্বর ১০ লাখ টাকা চেক প্রদান করেন। ২ ডিসেম্বর ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায় চেক পাস হয়নি। এরপর টাকা ফেরত দিতে আসামীর কাছে ২৬ ডিসেম্বর আইনি নোটিশ পাঠানো হয়। অপর চেকটি দিয়েছিল ২০২১ সালের ২৮ নভেম্বর। এরপর ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন শামসুল হুদা।
জানা গেছে, সুমন কান্তি দে সীতাকুণ্ডের সীমা স্টিলে চাকরি করতেন। কোম্পানির বিশ্বাস ভঙ্গ করে প্রায় ১৫ কোটি টাকা আত্মসাৎ করে ভারতে পালিয়ে যান। সেখানে বেশ কয়েক বছর অবস্থান করে বাংলাদেশে ফিরে আসেন। টাকা আত্মসাতের ঘটনায় ২০১৮ সালে সীমা স্টিলের করা একটি মামলায় কারাগারে গিয়েছিলেন সুমন কান্তি দে।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু