শিক্ষাবিস্তারে অসামান্য সাফল্য দেখিয়েছে শেখ হাসিনা সরকারঃ এমপি বাবু
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন, শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আলোকিত জনগোষ্ঠী গড়তে বাংলাদেশে শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। গত এক দশকে শিক্ষার সর্বস্তরেই চোখে পড়ার মতো অগ্রগতি সাধিত হয়েছে। শিক্ষার এই ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকেও করেছে মজবুত ও টেকসই, দেশকে বিশ্বের বুকে দিয়েছে পৃথক পরিচিতি। বিগত যেকোনো সময়ের তুলনায় শিক্ষা বিস্তারে অসামান্য সাফল্য দেখিয়েছে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামিলীগ সরকার। শিক্ষার আলোয় এখন আলোকিত পুরো বাংলাদেশ। শনিবার (১০ জুন ) সকাল ১০ টায় কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয় গুলোতে মানসম্মত শিক্ষার মান বজায় রাখতে কয়রা উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আরও বলেন,বর্তমান আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে ও সরকারের উন্নয়ন প্রকার করতে সকলকে আহবান জানান। মতবিনিময় সভায় কয়রা উত্তর মদিনাবাদ সরকারী প্রা: বিদ্যা: ম্যানেজিং কমিটির সভাপতি জি এম আক্তারুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডঃ কেরামত আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেস কুমার সানা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন,সহকারী শিক্ষা অফিসার ইসলামুল হক মিঠু,উপজেলা আ’লীগের সহসভাপতি খগেন্দ্র নাথ মন্ডল, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম,আ’লীগনেতা বীরমুক্তিযোদ্ধা সরদার মাহাবুবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা এসএম গোলাম রব্বানী, সমরেস মন্ডল,এসএম হারুণ অর রশিদ,অধ্যক্ষ অদ্রিস আদিত্য মন্ডল,ডক্টর চয়ন কুমার রায়,এসএম জিয়াদ আলী,প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলম,কৃষক লীগের আহবায়ক প্রভাষক শাহাবাজ আলী, খুলনা জেলা শ্রমিকলীগের যুগ্ন সাধারন সম্পাদক জিএম কামরুল ইসলাম,মহিলা আ’লীগের সভাপতি নীলিমা চক্রবর্তী, সাধারন সম্পাদক হাসিনা পারভিন, যুবলীগনেতা এ্যাডঃ আরাফাত হোসেন,এসএম আজিজুল হাকিম,যুব মহিলালীগ নেত্রী সুমাইয়া আমিন লতা,সুলতানা মিলি,নিবেদিতা মন্ডল,শেখ জুলি,নাজমা কামাল,ফাতিমাতুজ্জোহরা,স্বেচ্ছাসেবক লীগ নেতা জিএম আব্দুর রাকিব, জেএম হুমায়ুন কবির নিউটন প্রমুখ। অনুষ্ঠানে সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক , আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন
হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ
ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও