অসহায় ছিন্নমূল মানুষের পাশে ঝিনাইদহ জেলা যুবলীগ
শোকাবহ আগস্ট মাস উপলক্ষে ঝিনাইদহ জেলা যুবলীগ শহরে চলাচলকারী অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করছে। করোনাকালে জেলা যুবলীগ দাঁড়িয়েছে অসহায় মানুষের পাশে। সামাজিক দূরত্ব বাজায় রেখে জেলা যুবলীগের সহায়তায় রান্না করা খাবারের প্যাকেট তুলে দেয়া হচ্ছে নিরন্ন মানুষের হাতে। রোববার (১ আগস্ট) দুপুরে এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে রিকসাচালক, গরিব, অসহায় ও দুস্থদের মাঝে সংগঠনের পক্ষ থেকে খাবার পরিবেশন করা হয়। ঝিনাইদহ জেলা যুবলীগের এ মহতী উদ্যোগের ভাচুয়ালি কার্যক্রম উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল আল সোহাগ।
এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, হাফিজুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল, রাজু আহম্মেদ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ্ মো. ইব্রাহিম খলিল রাজা, পৌর যুবলীগের আহ্বায়ক কাজী জাহিদ হাসান দিপুল, যুগ্ম-আহ্বায়ক রাম সরকারসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শত শত মানুষের মাঝে খাবার তুলে দেন যুবলীগের নেতৃবৃন্দ।
রান্না করা খাবার বিতরণ ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাসব্যাপী চলবে বলে যুবলীগের আহ্বায়ক জানান। অসহায় মানুষেরা একবেলা খাবার হাতে পেয়ে খুবই খুশি এবং সন্তষ্টি প্রকাশ করেন। স্বল্প আয়ের মানুষগুলো বর্তমান পরিস্থিতিতে জেলা যুবলীগের এমন উদ্যোগে মহাখুশি। তারা এর জন্য জেলা যুবলীগকে ধন্যবাদ জানিয়েছেন।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান