ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মাগুরায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১৯২টি বাইসাইকেল বিতরণ


দিপল ঘোষ, মাগুরা photo দিপল ঘোষ, মাগুরা
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ৩:১০

শনিবার ১০ই জুন সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সদর উপজেলার আয়োজনে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩)এর  অর্থায়নে   উন্নয়ন সহায়তা খাতের আওতায় ১৩টি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ে  শিক্ষার্থীদের মাঝে ১৯২টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বাইসাইকেল বিতরণী  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ড, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল  আলম বাবুল ফকির, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোঃ রেজাউল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি রানি দত্ত, উপ পরিচালক স্থানীয় সরকার মোহাম্মদ শাহাদাত হোসেন মাসুদ , সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ-উল-হাসান।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, আমরা যখন পড়াশোনা করেছি সময় মত বই পাওয়া যেত না,  মার্চ-এপ্রিলে  বই পাওয়া যেত তাও আবার কিনে নিতে হত এবং স্কুলের বেতন দেয়া লাগত। এখন জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণ করেন, স্কুলে বেতন দেওয়া লাগে না বরং স্কুল থেকে উপবৃত্তি পাওয়া যায়। আগে হেরিক্যানের আলোয় ছাত্রছাত্রীরা পড়াশোনা করত এখন সবাই বিদ্যুৎ এর আলোয় পড়াশোনা করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সবাইকে তার হাত শক্তিশালী করার জন্য আহ্বান জানান তিনি।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা