ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িয়ে পাওয়া মর্টার শেল বিস্ফোরণে প্রাণ গেল ২০ জনের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৬-২০২৩ দুপুর ৪:৪১

সোমালিয়ায় কুড়িয়ে পাওয়া মর্টার শেল নিয়ে খেলার সময় তা বিস্ফোরণে ২০ জনের বেশি শিশু-কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫০ জনের বেশি। শুক্রবার দেশটির লোয়ার শাবেল অঞ্চলে মর্টার বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে।

শনিবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লোয়ার শাবেলে মর্টার শেল বিস্ফোরণে হতাহতদের বেশিরভাগই শিশু ও কিশোর। নিহতদের অধিকাংশের বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, সোমালিয়ায় একটি অবিস্ফোরিত মর্টার শেলের বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছে। লোয়ার শাবেলের যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে সেখানে শিশু ও কিশোররা খেলাধুলা করছিল। তাদের খেলাধুলা চলাকালীন হঠাৎ মর্টার শেলটির বিস্ফোরণ ঘটে।

ওই অঞ্চলের কোরিওলি জেলার উপকমিশনার আবদি আহমেদ আলী বলেছেন, রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণের কোরিওলি শহরের কাছে পরিত্যক্ত একটি মর্টার শেলের বিস্ফোরণ ঘটেছে।

‘হতাহতরা মর্টার শেলটি নিয়ে খেলছিল... পরে সেটি বিস্ফোরিত হয়। খেলাধুলায় অংশ নেওয়া শিশু-কিশোরদের মধ্যে ২০ জন মারা গেছে এবং অন্যরা আহত হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা সরকার ও সাহায্য সংস্থাগুলোকে ওই এলাকা থেকে মাইন ও গোলাবারুদ পরিষ্কার করার জন্য অনুরোধ জানিয়েছি।’

স্থানীয় বাসিন্দারা বলেছেন, সোমালিয়ায় লড়াইরত বিভিন্ন গোষ্ঠী অনেক এলাকায় এ ধরনের মর্টার শেল পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে গেছে।

আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, কোরিওলি জেলার একটি ফুটবল মাঠে অক্ষত বিস্ফোরক ডিভাইস খুঁজে পেয়েছিল সেখানকার শিশু-কিশোররা। পরে সেটি নিয়ে খেলাধুলার করার সময় বিস্ফোরণ ঘটে।

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা