চুয়াডাঙ্গায় পুলিশ পরিচয়ে ছিনতাই
চুয়াডাঙ্গার বিভিন্ন স্থান থেকে পুলিশ পরিচয়ে মোবাইল ছিনতায়ের ঘটনায় জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে শনিবার (৩১ জুলাই) রাতে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মহেশপুরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল, একটি খেলনা পিস্তল ও ৫টি মোবাইল।
গ্রেপ্তারকৃতরা হলো-ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পুরন্দরপুর গ্রামের আনসার আলীর ছেলে ইসমাইল খান আরিফ (৩০) ও তার এক সহযোগী একই এলাকার উত্তম কুমার।
রোববার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, গত ১৭ জুলাই সন্ধ্যর পর চুয়াডাঙ্গা সদর উপজেলার উকতো গ্রামে সড়কের পাশে কয়েকজন যুবক মোবাইলে ফ্রি ফায়ার গেম ও লুডু খেলছিল। এ সময় পুলিশ পরিচয়ে ৩-৪ জনের একটি দল এসে তাদের হালকা মারধর করে মোবাইল ফোনগুলো কেড়ে নেয়। মোবাইল নিয়ে যাওয়ার সময় তাদের বলে স্থানীয় মেম্বারের সাথে যোগাযোগ করে ফোনগুলো নিয়ে আসতে। ঘটনার দিন রাতেই ওই এলাকার টহল পুলিশের মাধ্যমে তারা জানতে পারে মোবাইল নিয়ে যাওয়া ব্যক্তিরা পুলিশ নয়। তার কৌশলে মোবাইলগুলো ছিনাতাই করে নিয়েছে।
এদিকে, গত ২৬ জুলাই চুয়াডাঙ্গা সদর উপজেলার ভুলটিয়া ও কিরনগাছি এলাকায় ভুয়া অভিযান চালিয়ে আরো তিনটি মোবাইল ফোন কেড়ে নেই প্রতারক চক্রটি। এ ধরনের কয়েকটি ছিনতাইয়ের খবর পেয়ে নড়েচড়ে বসে চুয়াডাঙ্গার পুলিশ। যে কোনো মূল্যে চক্রটিকে গ্রেপ্তারের নির্দেশ দেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। ওই নির্দেশের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চক্রটিকে ধরতে মাঠে নামে সদর থানার পুলিশ।
অভিযানে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খানের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নির্নয় করার পর (ওসি) অপারেশন ইকরামুল হোসাইন, উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান ও শামীম হাসানসহ সদর থানার একটি টিম পৃথক অভিযান চালিয়ে শনিবার রাতেই চক্রের নেতৃত্ব প্রদানকারী প্রধান আসামি ইসমাইল খান আরিফ ও তার এক সহযোগী উত্তম কুমারকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া ৬টি মোবাইলের মধ্যে ৫টি এবং এ এলাকার বিভিন্ন স্থান হতে ছিনতাই হওয়া মোবাইল ফোনের একাধিক কভার ও একটি খেলনা পিস্তলসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে আরো জানানো হয়, গ্রেপ্তারকৃতদের আরো জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা
সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ
সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী
মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার
কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক
নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক
ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন
হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু
নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ
Link Copied