ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রামগঞ্জে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন


সফিকুল ইসলাম রুবেল, রামগঞ্জ photo সফিকুল ইসলাম রুবেল, রামগঞ্জ
প্রকাশিত: ১০-৬-২০২৩ রাত ৯:৫৮

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রামগঞ্জের লামচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ বিন মাসুম। শনিবার (১০ জুন) এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাধীন ৬নং লামচর  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মাসুম বলেন, গতকাল শুক্রবার (৯ জুন) আমার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কুচক্রীমহলের প্ররোচণায় আমাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ অপপ্রচার করে।

 এইসব অপপ্রচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  আমি সকল মিডিয়াকর্মী ভাইদের ও সামাজিক যোগাযোগ মাধ্যমেে সমালোচনাকারীদের প্রতি অনুরোধ করছি, আপনারা তদন্ত করে সঠিক সংবাদ প্রচার করুন। আমিও চাই আপনাদের মাধ্যমে সঠিক খবরটি প্রচার হোক। একটা বিষয় লক্ষ্য করুন, যে ঘটনাতে আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে তা আমার পাশ্ববর্তী ৮নং করপাড়া ইউনিয়নের ঘটনা। কিন্তু পরবর্তীতে কিছু ফেক আইডিতে, ইউটিউবার ও অনলাইন পোর্টোলে আমার নাম ও ছবি সহ বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে, তখনই বিষয়টি আমার নজরে আসে।
তিনি আরো বলেন যে আমি ৬নং লামচর  ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী। সে জন্য একটি কুচক্রী মহল সবসময় আমাকে নিয়ে ষড়যন্ত্র করে আসছে। রাজনৈতিক ফায়দা লুটতে ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগে আছে। প্রতিহিংসার রাজনীতির বশবর্তী হয়েই কিছু কুচক্রীমহল নানামুখী ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে অপপ্রচার চলাচ্ছে।
আমি প্রতিযোগিতায় বিশ্বাস করি, প্রতিহিংসা না। ষড়যন্ত্র করে কেউ কোনদিন সফল হয়নি, আগামীদিনেও হবে না ইনশাআল্লাহ্। আমি আবারও এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, বিব্রতকর অপপ্রচার সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকের সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত করলাম, ধন্যবাদ সবাইকে।

শাফিন / শাফিন

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা