ঢাকায় পাওয়া যাবে পাবনার মুখরোচকের খাবার
আয়শা ইরা
পরিচালক
মুখরোচক
আয়শা ইরা, মুখরোচক এর পরিচালক, তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা। ২০০৯ সালে তারুণ্যের অগ্রযাত্রা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সারাদেশে সংগঠনটির শাখা রয়েছে। ২০২০ সাল থেকে প্রতিবছর দুটি মেলার আয়োজন করেন তিনি।‘আমাদের হাংরি পাবনা’ শিরোনামে আয়োজন করা হয় এ মেলা। এছাড়াও অন্যান্য নারী বান্ধব উদ্যোক্তা গ্রুপ থেকে এ পর্যন্ত প্রায় ১২টি মেলায় অংশ নিয়েছেন তিনি। তাঁর নিজের শহর পাবনায় অনুষ্ঠিত হয়েছে এসব মেলা।
আয়শা ইরা প্রধানত একজন খাদ্য উদ্যোক্তা। সব ধরনের খাবার নিয়ে কাজ করেন তিনি। তবে অথেনটিক কাচ্চি বিরিয়ানি তাঁর সিগনেচার ডিস। এর পাশাপাশি ফ্যাশন এন্ড বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। খাবার নিয়ে কাজ শুরু করেছেন ২০২০ সালে। ২০০৮ সাল থেকে ফ্যাশন এন্ড বিউটি প্রোডাক্ট নিয়ে উদ্যোক্তা জীবনের শুরু। করোনাকালীন রোগীদের পাশে দাঁড়ানোর জন্য খাবার সরবরাহ করার উদ্যোগ নেন তিনি। সেই থেকেই মূলত খাবার পণ্য নিয়ে কাজ শুরু করা। তিনি বলেন- চেষ্টা করি সবসময় সততা, বিশ্বস্ততা, স্বচ্ছতা আর সময়োপযোগী মানসম্মত খাবার ভোক্তার কাছে তুলে দিতে। যে কারণে আমার খাবারের চাহিদাও অন্যদের তুলনায় বেশ ভালো।’

সারাদেশে এখন অনেকের কাছেই হোটেল ছাড়া হোমমেড খাবার মানেই মুখরোচক। পাবনার পাশাপাশি ঢাকা থেকেও অর্ডার গ্রহণ করে মুখরোচক। ঢাকার মানুষদের কাছে মুখরোচকের খাবারের চাহিদা বেশি। প্রতিদিন বাড়ছে অর্ডারের সংখ্যা। তাই পাবনার পাশাপাশি ঢাকায় মুখরোচকের শাখা শুরু করার পরিকল্পনা করছেন আয়শা ইরা। তিনি জানান- খাবারের উদ্যোগ যখন শুরু করেছিলাম প্রথম ইচ্ছা ছিল করোনায় আক্রান্ত বা অসুস্থ্য মানুষের সেবা করা। তারপর যখন করোনার প্রকোপ কমে এলো, তখন শুধুমাত্র পাবনার মানুষদের জন্য খাবার তৈরি করার ইচ্ছা ছিল। অল্প সময়ে অনলাইনে আমার তৈরি করা খাবারের চাহিদা বাড়তে থাকে। বর্তমানের পাবনার বাইরেও অনেক শহর থেকে খাবারের অর্ডার আসে। বেশি অর্ডার আসে ঢাকা থেকে। পাবনা থেকে অনেক সময় দিনে দিনে ঢাকায় খাবার সরবরাহ করা সম্ভব হয় না। তাই ঢাকায় মুখরোচকের নতুন একটি শাখা খোলার পরিকল্পনা করছি। ’ সব ঠিক থাকলে অতিসত্ত্বর ঢাকার মানুষ অর্ডার করে দিনে দিনেই পাবেন মুখরোচকের খাবার।
Sunny / Sunny
এসএ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি
ডিবিএল গ্রুপে নারী কর্মী নিয়োগ
রূপায়ণ গ্রুপ নিয়োগ
এসিআই স্নাতক পাসে নিয়োগ
পদ্মা ব্যাংক ঢাকায় দেবে নিয়োগ
জেন্টল পার্কে ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার পদে চাকরি
সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ
অলিম্পিক দেবে জনবল নিয়োগ
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ডেবিট ও প্রিপেইড কার্ড বিভাগে চাকরি
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন নওগাঁয় চাকরি
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রে ৫০ পদে চাকরি
ডাচ্-বাংলা ব্যাংকে এমটিও পদে চাকরি