ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে ভেড়া,গৃহ নির্মাণ সামগ্রী ও পশু খাদ্য বিতরণ


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২৩ দুপুর ৪:৫৬
বগুড়ার শেরপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসকারী পিছিয়েপড়া  ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফলভোগী ২৯২টি পরিবারের মধ্যে  গৃহ নির্মাণ সামগ্রী এবং পশুখাদ্য  বিতরণ করা হয়েছে।
 
১১জুন সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিটিএলপি প্রকল্পের বাস্তবায়নে উপজেলা প্রাণিসম্পদ মুক্তমঞ্চে এ আলোচনা সভা ও বিতরনী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-ধুনটের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। ডাক্তার তৌহিদুল ইসলাম সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজেদুল ইসলাম, শেরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহা। আলোচনা শেষে ২৯২ টি ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিটি পরিবারের মাঝে দুইটি করে ভেড়া, চারটি সিমেন্টের খুটি, পাঁচটি রাবার ম্যাট, দুইটি ঢেউ টিন ও সাতাশ কেজি করে দানাদার খাবার বিনামূল্যে সরবরাহ করা হয়।  
 
অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী হিসেবে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো. রায়হান পিএএ। তিনি বলেন, ‘সমতল ভূমিতে বসবাসরত উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশাসন কাজ করছে। এরই অংশ হিসেবে দরিদ্র পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়াও আগামী একবছর এই সকল ভেড়ার জন্য খাদ্য, ঔষুধ ও চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হবে বলে দৈনিক সকালের সময় পত্রিকাকে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মো. রায়হান পিএএ।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান