ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পুতিনের ‘হাত শক্তভাবে ধরে রাখার’ প্রতিশ্রুতি কিমের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২৩ দুপুর ১:১২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হাত শক্তভাবে ধরে রাখার’ প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। একইসঙ্গে শক্তিশালী দেশ গড়ার লক্ষ্যে কৌশলগত সহযোগিতা জোরদার করার অঙ্গীকারও করেছেন তিনি।

সোমবার (১২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হাত ধরে রাখার’ প্রতিশ্রুতি দিয়েছেন বলে সোমবার জানিয়েছে পূর্ব এশিয়ার এই দেশটির সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।

একইসঙ্গে একটি শক্তিশালী দেশ গড়ার বিষয়ে অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা কিম জোরদার করবেন বলেও কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে।

রয়টার্স বলছে, রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনের কাছে দেওয়া এক বার্তায় কিম জং উন এই প্রতিশ্রুতি দেন। এসময় রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন এবং মস্কোর প্রতি ‘পূর্ণ সমর্থন ও সংহতিও’ জানান।

কেসিএনএ প্রকাশিত বার্তায় কিম জং উন বলেছেন, ‘ন্যায় বিচারের জয় নিশ্চিত এবং রাশিয়ার জনগণ বিজয়ের ইতিহাসে তাদের গৌরবগাঁথা যোগ করতে থাকবে।’

এতে আরও বলা হয়েছে, ‘একটি শক্তিশালী দেশ গড়ার মহান লক্ষ্য পূরণে দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে রাশিয়ান প্রেসিডেন্টের হাত শক্তভাবে ধরে রাখার মাধ্যমে কিম মস্কোর সঙ্গে ‘ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতার’ আহ্বান জানিয়েছেন।’

রয়টার্স বলছে, উত্তর কোরিয়া ক্রেমলিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং গত বছর রুশ বাহিনী ইউক্রেন আক্রমণ করার পর মস্কোকে সমর্থনও করেছে।

এছাড়া যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর ‘আধিপত্যবাদী নীতি’কে দোষারোপও করেছে পূর্ব এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটি।

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা