ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিউইয়র্কে গুলি-ছুরিকাঘাতে ১৩ জন আহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২৩ দুপুর ১:৪১

গুলি, ছুরিকাঘাত এবং গাড়ির ধাক্কায় নিউইয়র্কের সায়রাকাসে অন্তত ১৩ জন আহত হয়েছেন। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১১ জুন) মধ্যরাতে গোলাগুলি এবং ছুরি হামলার ঘটনা ঘটে।

সায়রাকাসের পুলিশের মুখপাত্র লেফটেনেন্ট ম্যাথু ম্যালিনোস্কি একটি বিবৃতিতে জানিয়েছেন, শহরের ডেভিস স্ট্রিটের ১০০ ব্লকে জড়ো হয়েছিলেন কয়েকশ তরুণ-তরুণী। রাত ১২টা ২২ মিনিটের দিকে ওই স্থানে প্রথম গোলাগুলির শব্দ শোনা যায়। সে সময় চারজন গুলিবিদ্ধ, ছয়জন ছুরিকাহত এবং তিনজন গাড়ির ধাক্কায় আহত হন।

আহতদের মধ্যে তিনজন হলেন তরুণ। আর বাকি ১০ জন তরুণী। তাদের বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। পুলিশের এ মুখপাত্র আরও জানিয়েছেন, আহত সবার অবস্থা স্থিতিশীল এবং তাদের মধ্যে কারও মৃত্যুর শঙ্কা নেই।

যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের মধ্যে রয়েছেন ১৭, ২০ ও ২২ বছর বয়সী তিন তরুণী আর ২০ বছর বয়সী এক তরুণ।সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞাপন দেখে এখানে পার্টির জন্য জড়ো হয়েছিলেন এসব তরুণ-তরুণীরা। স্থানীয় সংবাদমাধ্যম সায়রাকাস.কমের সঙ্গে এক বাসিন্দা জানিয়েছেন, মধ্যরাতের ঠিক আগ মুহূর্তে সেখানে একটি ঝগড়ার সূত্রপাত হয়। বিষয়টি তখনই মিমাংসা হয়ে যায়। কিন্তু এর ২০ মিনিট পর সেখানে গুলির শব্দ শোনা যায়।

যে পার্টিতে এমন রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে, সেটির কোনো অনুমতি ছিল না বলে জানিয়েছেন সায়রাকাসের পুলিশ প্রধান।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা