চাচার অনৈতিক প্রস্তাব মানতে না পেরে শিক্ষার্থীর আত্মহত্যা
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক মাদ্রাসা শিক্ষার্থী চিরকুট লিখে গ্যাস ট্যবলেট খেয়ে আত্মহত্যা করেছে। নিহত জাহানারা খাতুন(১৩) উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের আব্দুল মালেক শেখ এর মেয়ে এবং ডুমড়াই ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানাযায়,গত ১০ জুন শনিবার এক চিরকুট লিখে গ্যাস ট্যাবলেট খায়।পরে পরিবারের লোকজন টের পেয়ে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তার শারীরিক অবনতি হলে বগুড়া সজিমেক হাসপাতালে পাঠান। সজিমেক হাসপাতালে নেওয়ার পর রবিবার (১১জুন) সন্ধ্যায় সে মারা যায়। সোমাবার( ১২ জুন) সকালে জাহানারার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
আত্মহত্যার পূর্বে সে তার মাকে উদ্দেশ্য করে চিরকুটে লেখেন,মা শোন,আমার মৃত্যুর জন্য মুসার ছেলে ফরিদুল কাকা দায়ি। ফরিদুল জাহানারাকে অনৈতিক কর্মকাণ্ডের প্রস্তাব দিলে তার অনৈতিক কর্মকাণ্ডের প্রস্তাবের কথা জানায় তার প্রেমিক হুজাইফাকে । পরে রাত ১১ টায় প্রেমিকের সাথে দেখা করে বাড়ি এসে গ্যাস ট্যাবলেট খায় মাদ্রাসা শিক্ষার্থী।
চিরকুটে তার প্রেমিককে নির্দোষ লিখে তার মৃত্যুর জন্য দায়ি করে গেছে সম্পর্কে তার চাচা ফরিদুল কে। মুলত ফরিদুল তার চাচা হওয়ায় সে অনৈতিক কর্মকাণ্ডের কথা বলাটা মেনে না নিতে পেরেই আত্মহত্যা করেছে বলে চিরকুটে লিখে যায় । এ ঘটনায় তার চাচি সাবিনা বেগম জানান,ফরিদুলের কারণেই আমার ভাতিজির মৃত্যু হলো। আমরা এ ঘটনার ন্যায় বিচার চাই। আবেগাপ্লুত হয়ে নিহত মাদ্রাসা শিক্ষার্থীর দাদা সোলেমান আলী জানান,আমার নাতিন মারা গেছে। যার জন্য মারা গেছে তার বিচার চাই। এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন,ঘটনাটি দুঃখজনক। ঘটনার সাথে জড়িতদের কঠিন শাস্তির দাবি করেন। রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান,আত্মহত্যা করা মাদ্রাসা শিক্ষার্থীর সুরতহাল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে করা হয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমাদের থানায় আপাতত কোন লিখিত অভিযোগ দেয়নি।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied