মিরসরাইয়ে বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
চট্টগ্রাম উত্তর জেলা বন বিভাগের আওতাধীন মীরসরাই রেঞ্জ কর্তৃক মহামায়া ইকো পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১২জুন) সকাল সাড়ে ১১টায় মহামায়া ইকো-পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মীরসরাই রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নওশাদ, গোভনীয়া বিট কর্মকর্তা মোঃ আলাউদ্দিন সহ বন বিভাগের কর্মকর্তা বৃন্দ।
মিরসরাই রেঞ্জ কর্মকর্তা সুত্রে জানা যায়, মীরসরাই রেঞ্জ আওতাধীন সর্বমোট ১৪১ হেক্টর বাগান সৃজন করা হবে। এর মধ্যে ৩ লাখ ৫২ হাজার ৫০০ টি গাছ রোপণ করা হবে। উক্ত বৃক্ষ রোপন মধ্যে রয়েছে গামার, চিতরশি, বৈলাম, তেলসুর, ডাকিজাম, গুটগুটিয়া, পিতরাজ, দারমারা, ইপিল ইপিল, কড়ই, গর্জন, গত্তা, আমলকি, হরিতকি, বহেরা, উরিয়াম সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে।
মহামায়া ইকো পার্ক জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থবছরে প্রায় ৪০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত