'মৃত' নারী শ্বাস নিচ্ছিলেন কফিনে
ইকুয়েডরে এক নারীর অন্তেষ্টিক্রিয়ার সময় স্বজনেরা দেখলেন কফিনে শুয়ে ওই নারী জোরে জোরে শ্বাস নিচ্ছেন। চিকিৎসকেরা বলেছিলেন, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বেলা মনতোয়া নামের ওই নারীর বয়স ৭৬ বছর। তাকে সমাধিস্থ করার আগে স্বজনেরা ওই নারীর কাপড় বদলানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ দেখতে পান ওই নারী শ্বাস নিচ্ছেন। কফিনের ঢাকনা খোলা থাকলেও পর্যাপ্ত অক্সিজেনের অভাবে তিনি হাঁপাচ্ছিলেন। খবর বিবিসির
ঘটনাটি ঘটে শুক্রবার। মনতোয়াকে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। ইকুয়েডরের স্বাস্থ্যমন্ত্রী এ ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছেন।এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওই নারীর কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট হয়েছিল। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। এ কারণে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
মনতোয়ার ছেলে গিলবার রডোল্ফ বালবার স্থানীয় গণমাধ্যমকে বলেন, তার মাকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মনতোয়াকে বেশ কয়েক ঘণ্টার জন্য কফিনে রাখা হয়।
তিনি আরও জানান, এখন শুধু মায়ের জন্য প্রার্থনা করছেন তিনি। তিনি মাকে পাশে চান বলেও জানান।
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত