১৫ নং ওয়ার্ড (ডিএনসিসি) কাউন্সিলর হিসেবে জহির আহম্মেদ বিজয়ী
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের উপ নির্বাচনে ঘুড়ি মার্কায় সতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জহির আহম্মেদ বিপুল ভোটে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন ।
সদ্য প্রয়াত সাবেক কাউন্সিলর সালেক মোল্লার মৃত্যুতে ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শূন্য হয়ে পড়ায় সোমবার ১৫নং ওয়ার্ডে (ডিএনসিসি) উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত উপনির্বাচনে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য জনপ্রতিনিধি হিসেবে জহির আহম্মেদকে বেঁছে নেন। ভোটযুদ্ধে জয় পরাজয়ে ভিত্তিতে জহির আহম্মেদ ৯৩৮৭ ভোটে বিজয়ী হলেও ৪৪৮১ ভোট পেয়ে দ্বিতীয়তে ছিলেন করাত মার্কায় আব্দুল হক।
নব নির্বাচিত ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জহির আহম্মেদকে বন্ধুসুলভ, জনবান্ধব, যুবসমাজ ও গরীব দুঃখীর নয়ন মনি হিসেবে আখ্যা দিয়েছেন এলাকাবাসী। নব নির্বাচিত কাউন্সিলর জহির আহম্মেদ গণমাধ্যমকে বলেন, আমার এই বিজয় ১৫ নং ওয়ার্ড বাসীর। তাঁদের ভালোবাসায় সিক্ত আমি। আমি মনে করি, আমাকে দেওয়া এলাকাবাসীর শ্রেষ্ঠ উপহার এটি। আমি এই এলাকার সন্তান হিসাবে এলাকাবাসীর বিশ্বাস আর ভালোবাসার যথাযোগ্য মর্যাদা রেখেছি আর ভবিষ্যতেও রাখবো এবং তাঁদের জন্য সব রকমের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করব ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার