ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জনতার হাতে গরুসহ চোর আটক


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৩-৬-২০২৩ বিকাল ৭:৫৩
সিরাজগঞ্জের রায়গঞ্জে জনতার হাতে একটি মধ্যবয়সী ষাঁড় গরুসহ দুই চোর আটক হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী জানায়,মঙ্গলবার ভোরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের অদুরে দাথিয়া দিগর গ্রামের মধ্যে ঐ গ্রামবাসী তাদের গরুসহ আটক করে।  
 
আটককৃতরা হলো উপজেলার ধানগড়া ইউনিয়নের ডাক বাংলো এলাকার ফজর আলীর ছেলে নূরনবী (৩৬) ও উপজেলার একই ইউনিয়নের বেতুয়া গ্রামের আফজাল আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৫)। 
 
চোরেরা বেতুয়া পশ্চিমপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুস সোবাহানের গোহাল ঘর থেকে ভোররাতে ষাঁড় গরুটি চুরি করে নিয়ে যাচ্ছিল। প্রায় ৪ কিলোমিটার দুরে পথিমধ্যে দাথিয়া দিগর গ্রামের মধ্যে গেলে মসজিদ থেকে ফেরার পথে গ্রামবাসীর সামনে পড়ে যায় চোরেরা। তাদের হাবভাব সন্দেহজনক হলে গ্রামবাসী তাদের আটককরে বেধড়ক মারপিট করে থানায় সোপর্দ করে।
 
গরুটির আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা বলে গরুর মালিক জানান। রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চোরদের স্বীকরোক্তি রেকর্ড করে জেল হাজতে পাঠানো হয়েছে। গরু তার মালিকের হাতে তুলে দেয়া হয়েছে।

শাফিন / শাফিন

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার