ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

গাঁজা ও ফেনসিডিল সহ এক ব্যক্তি আটক করলো জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২৩ রাত ৮:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রাইভেটকার যোগে মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকা থেকে পাচারের সময় ১৯ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেন্সিডিলসহ বেলায়েত হোসেন  সোহেল (২৯) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ জুন) বিকাল ৫ টায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে থেকে উক্ত মাদকের চালান আটক করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  মোঃ সোহেল সরকারের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি টিম। আটককৃত মাদক পাচারকারী চালক সোহেল মীরসরাই থানাধীন গাছবাড়িয়া গ্রামের আহমদ আলী সওদাগর বাড়ীর মোহাম্মদ জসিম উদ্দিনের পুত্র।

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুহুরীগঞ্জ এলাকা থেকে চট্টগ্রামের একেখান এলাকায় পাচারের সময় সোনাপাহাড় ফিলিং স্টেশনের সামনে একটি সাদা রংয়ের প্রাইভেট (ঢাকা মেট্টো গ, ১১-১৮১৪) থানার সিগনাল দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে। পরে গাড়ীর পেছনের ডিকিতে থাকা ৩টি চটের বস্তায় ১০টি প্যাকেটে  মোট ১৯ কেজি গাঁজা এবং ৩টি পলিথিনের প্যাকেটে ৭৫ পিস ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয় ৷ উদ্ধারকৃত মাদকের মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আটককৃত  ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শাফিন / শাফিন

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত