আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন ট্রাম্প
ফ্লোরিডার মিয়ামিতে ফেডারেল আদালতে হাজির হয়ে রাষ্ট্রীয় গোপন নথি অব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার আদালতে শুনানির সময় তিনি এ দাবি করেন।
আদালতে আত্মসমর্পণের পর গ্রেপ্তার দেখিয়ে তাকে কাঠগড়ায় তোলা হয়। বিচারক জনাথন গুডম্যান তার বিরুদ্ধে আনা ৩৭টি অভিযোগ পড়ে শোনান। প্রায় ৪৫ মিনিট ধরে চলা শুনানি শেষে আদালত থেকে বের হয়ে ব্যক্তিগত বিমানে নিউ জার্সির উদ্দেশে যাত্রা করেন ট্রাম্প। খবর- বিবিসি ও সিএনএন
গত বছর ট্রাম্পের নিজ বাড়ি মার-এ-লাগোতে অভিযান চালিয়ে হাজার হাজার গোপন নথি উদ্ধার করেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। মার্কিন আদালতের নথিগুলো বলছে, শ্রেণিবদ্ধ নথির অপব্যবহার, ন্যায়বিচারে বাধা দেওয়া, আইন প্রয়োগকারী সংস্থার কাছে মিথ্যা বিবৃতি দেওয়াসহ অন্তত ৩৭টি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত ট্রাম্প। তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হলে কোনো কোনোটির জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
এ ছাড়া ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি আটকে রাখা-সংক্রান্ত চারটি অভিযোগ রয়েছে। অভিযোগগুলো প্রমাণিত হলে প্রতিটির জন্য সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে তার।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম কোনো প্রেসিডেন্ট যার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। এর আগে পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার ঘটনায় গত মার্চে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন তিনি।
আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের মতো লড়বেন বলে ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত