ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জাপানে সামরিক প্রশিক্ষণের সময় গুলিতে ২ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৬-২০২৩ দুপুর ১১:৪২

জাপানে সামরিক প্রশিক্ষণের সময় গুলিতে দুই সৈন্য নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৪ জুন) জাপানের মধ্যাঞ্চলের একটি সামরিক প্রশিক্ষণ রেঞ্জে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত সেনাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে একটি সামরিক প্রশিক্ষণ রেঞ্জে নতুন নিয়োগ পাওয়া এক সৈনিকের হামলায় দুই সৈন্য নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার দেশটির গিফু শহরে অবস্থিত জাপানিজ সেলফ ডিফেন্স ফোর্সেস-এর এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্স (জিএসডিএফ) এক বিবৃতিতে বলেছে, ‘নতুন সেনা সদস্যদের প্রশিক্ষণের অংশ হিসাবে সরাসরি গুলিবর্ষণের মহড়ার সময় সেলফ ডিফেন্স ফোর্সের একজন প্রার্থী তিনজন সেনাকে লক্ষ্য করে গুলি চালায়।’

এই ঘটনায় একজন নিহত এবং দু’জন আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানানো হলেও জিএসডিএফ পরে জানায়, ‘যে তিনজনকে গুলি করা হয়েছিল তাদের মধ্যে অন্য আরও একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।’

জাপান সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো এর আগে বলেন, স্থানীয় সময় সকাল ৯টায় এই হামলার ঘটনাটি ঘটে। ঘটনার আরও বিশদ কোনও বিবরণ না দিয়ে কেবল একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সেসময় জানান তিনি।

জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি একজন তরুণ সৈনিক এবং ঘটনার সময় তিনি স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালিয়েছিলেন।

পরিচয় প্রকাশে অস্বীকৃতি জানিয়ে স্থানীয় পুলিশের একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, সন্দেহভাজন ১৮ বছর বয়সী ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকে অন্যান্য সৈন্যরা আটক করে। প্রশিক্ষণের ওই অঞ্চলটি ক্যাম্প মোরিয়ামার মাধ্যমে পরিচালিত হয় এবং এটির আয়তন ৬৫ হাজার বর্গ মিটারের বেশি।

আল জাজিরা বলছে, জাপানে হিংসাত্মক অপরাধ এবং গুলিবর্ষণ অত্যন্ত বিরল। কারণ পূর্ব এশিয়ার এই দেশটিতে বন্দুকের মালিকানা কঠোরভাবে নিয়ন্ত্রিত। তবে সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনা উদ্বেগ বেশ বাড়িয়েছে।

২০২২ সালের জুলাইয়ে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হন এবং পরে মারা যান। এছাড়া চলতি বছরের এপ্রিলে বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার দিকে বিস্ফোরক যন্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। যদিও সেসময় তিনি অক্ষত অবস্থায় রক্ষা পান।

এছাড়া গত মাসে টোকিওর পশ্চিমে নাগানো এলাকায় ছুরি ও বন্দুক হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজনকে হত্যার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা