ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফাইভ স্টার হোটেল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৮-২০২১ সকাল ৯:২১

রাজধানীর একটা ফাইভ স্টার আবাসিক হোটেল থেকে সালমা (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ১০ টার দিকে মতিঝিলের ফকিরাপুল এলাকার হোটেল থেকে কিশোরী সালমাকে উদ্ধার করা হয়।

সালমার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার ডাহরী বাজার গ্রামে। সে ওই গ্রামের হাবলু মোল্লার মেয়ে।

মতিঝিল থানার উপ-পরিদর্শক সৈয়দ আলী জানান, হোটেল কর্তৃপক্ষের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই সময় হোটেলের ৬০৫ নম্বর কক্ষে সালমাকে শায়িত অবস্থায় দেখেন পুলিশ সদস্যরা।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এসআই সৈয়দ আলী বলেন, ‘হোটেলের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন- ওই কিশোরী হোটেলের ৬০৫ নম্বর কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়েছিল। তবে কী কারণে গলায় ফাঁস দিয়েছে, তা জানা যায়নি। পুলিশ রহস্য উদঘাটনে চেষ্টা করছে।’

প্রীতি / প্রীতি

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ড্যাবের চিকিৎসক সমাবেশ

মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার

সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল