মদনে তিয়শ্রী ইউনিয়ন পরিষদের সামনেই চলছে অনুমোদনহীন ব্যাটারি পানির কারখানা
নেত্রকোনা জেলার মদন উপজেলায় তিয়শ্রী ইউনিয়ন পরিষদের সামনেই আনফা ব্যাটারি পানি নামে একটি অনুমোদনহীন কারখানা চলছে দীর্ঘদিন ধরে।
বুধবার (১৪ ই জুন) সরজমিনে গিয়ে দেখা যায়, তিয়শ্রী ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার পাশে একটি হাফ বিল্ডিং ঘরের একটি রুমের মধ্যে স্তরে স্তরে সাজানো আছে এসিড মিশ্রিত কয়েকশত ব্যাটারি পানির কন্টিনার। কিন্তু সেই রুমটি দিনের বেলায় তাকে বাহির থেকে তালা বদ্ধ আর রাতের বেলায় শুরু হয় কারখানার কার্যক্রম।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিমাসেই এই কারখানা থেকে প্রায় কয়েক লক্ষ টাকার ব্যাটারি পানি মদন উপজেলার সহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হচ্ছে। কিন্তু কারখানাটিতে নেই কোন ধরনের কাগজপত্র কিংবা অগ্নি নিবারণ এর মত কোন সুযোগ সুবিধা। এতে আশপাশের পরিবেশের হচ্ছে মারাত্মক ক্ষতি এবং প্রতিবছর সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকা রাজস্ব।
এ বিষয়ে আনফা ব্যাটারি পানি কারখানার মালিক রোকনুজ্জামান রোকনের সাথে কথা বললে তিনি বলেন, আমি এই কারখানাটি ইউটিউবে ভিডিও দেখে তৈরি করেছি। আমার কাছে শুধু ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স আছে আর কোন ধরনের কাগজপত্র নেই।তবে কাগজপত্রের জন্য আবেদন করেছি।
এ বিষয়ে তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বলেন, এখানে একটি ব্যাটারি পানির কারখানা আছে বলে আমি অবগত আছি, কিন্তু তারা কিভাবে কারখানার অনুমতি নিয়ে কাজ করছেন সে বিষয়ে আমি কিছু জানি না।ট্রেড লাইসেন্স দেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন একজন ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স নিতেই পারে তবে এখানে যদি কেউ রাসানিক দ্রব্য ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করে তাহলে সে বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহ্ আলম মিয়া বলেন, ব্যাটারি পানির কারখানা আছে বলে বিষয়টা আমার জানা নেই ।আমি আপনাদের মাধ্যমে অবগত হয়েছি। কারখানাটির অনুমোদনের কাগজ- পত্র আছে কিনা তা খতিয়ে দেখব । প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থার গ্রহণ করা হবে।
শাফিন / শাফিন
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied