চীন সফরে বিল গেটস, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন
চীন সফরে গেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করবেন। খবর-রয়টার্স
সাম্প্রতিক বছরগুলোতে কোনো বিদেশি বেসরকারি উদ্যোক্তার সঙ্গে এটি শি জিনপিংয়ের প্রথম বৈঠক। একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চত করলেও এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি। এমনকি দুজনের মধ্যে কি বিষয়ে আলোচনা হতে পারে তাও জানা যায়নি। চীন সফর নিয়ে বিল গেটস বুধবার রাতে একটি টুইট করেছেন। লিখেছেন- ২০১৯ সালের পর বেইজিংয়ে এলাম। গত ১৫ বছর ধরে যারা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সঙ্গে বিশ্বব্যাপী স্বাস্থ্য ও উন্নয়ন চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে দেখা করব।
বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের মতো জনহিতকর কাজে নিজেকে আরও বেশি যুক্ত রাখার জন্য বিল গেটস ২০২০ সালে মাইক্রোসফটের বোর্ড থেকে পদত্যাগ করেন। ২০০৮ সালে মাইক্রোসফটে নির্বাহী ভূমিকা থেকেও সরে দাঁড়ান তিনি।
শি জিনপিং ও বিল গেটসের মধ্যে সর্বশেষ বৈঠক হয়েছিল ২০১৫ সালে। ২০২০ সালের শুরুতে শি জিনপিং বিল গেটসকে একটি চিঠি লিখেছিলেন। চিঠিতে কোভিড মোকাবিলায় চীনকে সহায়তার প্রতিশ্রুতির জন্য বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছিলেন।
করোনা মহামারির পর প্রায় তিন বছর চীন সীমান্ত বন্ধ ছিল। এই সময় দেশটির প্রেসিডেন্টও বিদেশ ভ্রমণ অনেকটা বন্ধ রেখেছিলেন।
গত কয়েক বছরের এই বিরতির পর বিদেশি বেসরকারি উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে ফের বৈঠকে বসছেন শি জিনপিং।
এই বছরের শুরুতে বেশ কয়েকটি দেশের প্রতিষ্ঠানের সিইও চীন সফর করেছেন। তাদের বেশিরভাগই চীন সরকারের মন্ত্রীদের সঙ্গে দেখা করেন।
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত