ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী হিসেবে দয়াল কুমার বড়ুয়ার আত্মপ্রকাশ


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ৩:৩৯
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আত্মপ্রকাশ করে উত্তরায় বসবাসরত গণমাধ্যমকর্মী ও সুশীল  সমাজের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা  দয়াল কুমার বড়ুয়া।
 
আজ বৃহস্পতিবার রাজধানী উত্তরার ইস্টি কুটুম কমিউনিটি সেন্টারে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হিসেবে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা দয়াল কুমার বড়ুয়ার আত্মপ্রকাশ ঘটে। বিশিষ্ট সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা আলতাবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পল্লী বন্ধু এরশাদ আধুনিক ঢাকার রুপকার ছিলেন। তিনি বেড়িবাঁধ নির্মাণ করার কারণে আজ  উত্তরা এলাকার জমির দাম বেড়েছে এবং এই এলাকার সাধারণ মানূষের কদর বেড়েছে। আগামী সংসদ নির্বাচনে আপনারা জাতীয় পার্টির মনোনিত প্রার্থী দয়াল কুমার বড়ুয়ার পাশে থেকে তাঁকে সাংসদ হিসেবে নির্বাচিত করবেন।   
 
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি দয়াল কুমার বড়ুয়া ( জাতীয় পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ন আহবায়ক) বলেন, ঢাকা-১৮ হলো বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে জাতীয় সংসদের ১৯১নং আসন। ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১,১৭,৪৩, ৪৪,৪৫,৪৬,৪৭,৪৮,৪৯,৫০,৫১,৫২,৫৩ নং ওয়ার্ড এবং দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা পূর্ব ও পশ্চিম থানা, বিমানবন্দর  এবং ভাটারা থানার একাংশ এলাকা নিয়ে গঠিত।
 
গ্যাস, পানি সংকট, জলাবদ্ধতা ও রাস্তাঘাট সংকীর্ণ এই অঞ্চলের প্রধান সমস্যা। যত্রতত্র ময়লার ভাগাড়। বেশিরভাগ এলাকার রাস্তাঘাট সরু ও ভাঙাচোরা। এছাড়াও নোংরা পরিবেশ, অতিরিক্ত মশা-মাছির উপদ্রব, বেওয়ারিশ কুকুরের উপদ্রব, চুরি-ছিনতাই, মাদক সহ নানা সমস্যায় জর্জরিত এ এলাকার বাসিন্দারা। এতে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এখনও পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা গড়ে উঠেনি। এলাকাবাসীর অভিযোগ বিগত কয়েক বছরে এ এলাকায় তেমন কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি বহুদিন বিশেষ করে তুরাগ, উত্তরখান, দক্ষিনখান এলাকার অবস্থা বেহাল।  অনেক এলাকায় এখনও ফুটে উঠে গ্রামের প্রতিচ্ছবি। পাকা সড়কগুলোও চলাচলের অনুপোযোগী। আমি সাংসদ নির্বাচিত হলে এই এলাকার সকল উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখবো। 
 
অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য  নাফিজ মাহবুব, জাতীয় সম্মেলন প্রস্তুতি  কমিটির সদস্য, মেজর অবঃ শিবলী মোঃ সাদিক, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ, নরসিংদী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক নাজমুল হক শিকদার,  উত্তরা প্রেস ক্লাবের সভাপতি,  বদরুল আলম মজুমদার, সাবেক সভাপতি, রাসেল খানসহ  উপস্থিত ছিলেন উত্তরায় বসবাসরত গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার