ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে বীর মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ৪:১৮

সাবেক ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল হায়দার চৌধুরী ১৯৯০  সালে মারা গেছেন । এরপর থেকে স্ত্রী মোছাঃ সুশীলা আক্তার মানবেতর জীবনযাপন করছেন। বৃদ্ধ বয়সে তাকে ও তার একমাত্র  ছেলে সাবেক ইউপি সদস্য সোহেল চৌধুরীকে  বিভিন্ন হুমকি-ধামকির মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে। 

এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামে।তিয়শ্রী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামে স্বামীর বসতবাড়িতে বসবাস করে ভুক্তভোগী পরিবারটি। 

গত ১৪ জুন দুপুরে জমি-জমাসংক্রান্ত বিরোধের জের ধরে ওই পরিবারের ওপর প্রতি পক্ষ মৃত ওহিদুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (৫৫) ও তার ভাই মাহমুদুর রহমান  (৫০) পরিবারটিকে প্রাণনাশের  হুমকি দেয়।

এ ঘটনায় মৃত বীর মুক্তিযোদ্ধা নুরুল হায়দার চৌধুরীর একমাত্র ছেলে সাবেক ইউপি সদস্য সোহেল চৌধুরী(৪০) বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মৃত ওয়াহিদুল ইসলামের ছেলে  মাহফুজুর রহমান ও তার ভাই মাহমুদুর রহমান এর বিরুদ্ধে। 

বিষয়টি নিয়ে কথা হয় বীর মুক্তিযোদ্ধা নুরুল হায়দার চৌধুরীর স্ত্রী সুশীলা আক্তার এর সাথে।তিনি বলেন ,আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা নুরুল হায়দার চৌধুরীর মৃত্যুর পর থেকেই জমি সংক্রান্ত বিরোধীদের জের ধরে  প্রতিবেশী মাহফুজুর রহমান ও তার ভাই মাহমুদুর রহমান নানাভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকির মধ্যে রেখেছেন আমার পরিবারটিকে। 

গত ১৪ই জুন রোজ বুধবার দুপুরের দিকে আমার একমাত্র ছেলে সোহেল চৌধুরীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়, মাহফুজুর রহমান ও তার তার ভাই মাহমুদুর রহমান। এ ঘটনার পর থেকে আরো নিরাপত্তাহীনতায় আছি আমরা। একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে এভাবে মানবেতর জীবনযাপন বড়ই কষ্টের ব্যাপার।

আমি একজন বীর মুক্তিযোদ্ধা স্ত্রী হিসাবে, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে এর সুষ্ঠু বিচার চাই। আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার জন্য কি আমার স্বামী দেশটা স্বাধীন করেছে।এ জন্য কি আমার স্বামী দেশের জন্য যুদ্ধ করেছিল?

এ বিষয়ে অভিযুক্ত প্রতিবেশী মাহফুজুর রহমান  বলেন, আমার বিরুদ্ধে যত অভিযোগ তারা দিচ্ছে সবই বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন কথা। আমাকে হয়রানি করার জন্য এমন অভিযোগ করছে তারা।এ বিষয়ে জানতে চাইলে, মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি এ প্রতিনিধিকে বলেন, অভিযোগ পেয়েছি।  মুক্তিযোদ্ধা পরিবারকে প্রাণনাশের হুমকি বিষয়টি তদন্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা