ঢাকা বৃহষ্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

পাটগ্রামে এনসিসি ব্যাংকের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৫-৬-২০২৩ দুপুর ৪:২০
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেডের উদ্যোগে প্রান্তিক ৩ শ কৃষকদেরকে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। 
বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১১ টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে বিশেষ সিএসআর- এর আওতায় আর্থিক সাক্ষরতা বিভিন্ন রাসায়নিক সার ও ৬ প্রকার সবজি বীজ ও কীটনাশক এসব উকরণ এদিন বেলা ১২ টায় বিতরণ করা হয়। এনসিসি ব্যাংক লিমিটেড পাটগ্রাম শাখার আয়োজনে ও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলমেল সভাপতিত্বে প্রধান অতিথি পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ঢাকা গুলশান শাখার ব্যবস্থাপক ও উপ-ব্যবস্থাপনা পরিচালক জাকির আনাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু এবং অন্যান্যদের মধ্যে পাটগ্রাম শাখা ব্যবস্থাপক নাজির হোসেন ও  উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফ্ফার উপস্থিত ছিলেন। 
উপজেলার ৩ শ প্রান্তিক কৃষকের প্রত্যেককে ২ হাজার ৫ শ টাকা মূল্যের দুইটি করে কৃষি উপকরণের প্যাকেটে বিভিন্ন রাসায়নিক সার ও ৬ প্রকার সবজি বীজ ও কীটনাশক বিনামুল্যে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার

চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক