নাজিরপুরে আওয়ামীলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের এক নেতার কয়েকটি আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁর সঙ্গে দুই নারীকেও আপত্তিকর অবস্থায় দেখা গেছে। এর আগেও এক নারীর সঙ্গে ওই নেতার একটি আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
আওয়ামী লীগের ওই নেতা নাজিরপুরের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে সাংবাদিকদেরকে তিনি বলেছেন, আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। পরিকল্পিতভাবে আমাকে দুই নারীকে দিয়ে ফাঁসানো হয়েছে।’
ফেসবুক ও মুঠোফোনে ছড়িয়ে পরা ভিডিও ক্লিপ ও ছবিগুলোতে দেখা যায়, একটি কক্ষে ওই নেতা দুই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মদ পান করছেন। কক্ষে ওই দুই নারীর সঙ্গে কখনো ওই নেতাকে একা, আবার কখনো একাধিক ব্যক্তিকে দেখা যায়।
স্থানীয় লোকজন জানান, ক্ষমতাসীন দলের ওই নেতার নামে এলাকায় নানা অভিযোগ রয়েছে। ২০১৬ সালে প্রথম তিনি উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০২১ তিনি আবারও চেয়ারম্যান নির্বাচিত হন। গত বছরের ১৯ নভেম্বর ওই নেতা উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ পান।
নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও শেখ মাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী বলেন,বিষয়টি আমাদের লজ্জায় ফেলে দিয়েছে। সে ইতিপূর্বেও এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। এ নিয়ে পথেঘাটে মানুষ বিদ্রূপ করছে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন খান বলেন, কয়েক বছর আগে ওই নেতার সঙ্গে এক নারীর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার কথা শুনেছিলেন। তবে সম্প্রতি আবার এমন কিছু ঘটার খবর তিনি জানেন না।
শাফিন / শাফিন
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied