কোটালীপাড়ায় কৃষক লীগের পক্ষ থেকে কৃষি যন্ত্রপাতি বিতরণ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষক লীগের পক্ষ থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৬ জুন) সকাল ১০ টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে কোটালীপাড়া উপজেলা কৃষকলীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খান মোঃ কামরুল ইসলাম লিটু।
কোটালীপাড়া কৃষক লীগের সাধারণ সম্পাদক রতন মিত্রর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন খান, কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা, উপজেলা কৃষকলীগের প্রচার সম্পাদক গাজী আব্দুল জলিলসহ ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষকের মধ্যে বারোটি স্প্রে মেশিন ও ৩২ টি আগাছা নিরানো মেশিন বিতরণ করা হয়।
শাফিন / শাফিন
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
Link Copied