সদরপুরে ভূবনেশ^র নদের বর্জ্য পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত
‘‘নদী পুকুর ডোবা খাল পরিষ্কার রাখবো চিরকাল’’ এ শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সদরপুরে উপজেলা ভূবনেশ^র নদীর কচুরিপানা ও অন্যান্য বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে ভূবনেশ্বর নদী পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে ভাষানচর ইউনিয়ন সংলগ্ন ভূবনেশ্বর নদীর একাংশ পরিষ্কারের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, উপজেলাদপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ, জন প্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠন ও গর্ণমান্য ব্যাক্তিবর্গ।
উপজেলা নির্বাহী আফিসার জানান, সদরপুরে সকল নদ-নদী পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এই কার্যক্রমের অংশ হিসেবে আজ ভূবনেশ^র নদের একাংশ পরিষ্কার করে অনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করেছি। উপাজেলার নদ-নদী দূষণ মুক্ত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারি, জন প্রতিনিধি ও বিভিন্ন সামজিক সংগঠনের অংশগ্রহনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাব।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’