চাচা শ্বশুরের পরকীয়া আসক্ত ভাতিজার বউ অতঃপর থানায় মামলা
চাচা শ্বশুরের সাথে পরকীয়া আসক্ত ভাতিজার বউ। ৯ দিন ধরে অনশন থাকা সেই নারীর মা, বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন, মৃত তৈয়ব আলীর ছেলে ,চাচা শ্বশুর দেলোয়ার হোসেন দিলু মিয়া(২৮) এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নেত্রকোনার মদন পৌরসভার বাড়িভাদেরা গ্রামে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, অনশনে থাকা ভুক্তভোগী নারী বিলকিস আক্তার (২০)এর সাথে ৭ বছর পূর্বে বাড়িভাদেরা গ্রামের দুলাল মিয়ার ছেলে রুহুল আমিন (২৯)এর সাথে ইসলামিক শরীয়ত মোতাবেক পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয় তারা দুজন। ৭ বছরের দাম্পত্য জীবনে ৩ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে তাদের ঘরে।
সংসারে অভাব অনটন থাকার কারণে, স্বামী স্ত্রীর ঝগড়া হলেই মীমাংসা করে দিত, প্রতিবেশী চাচা শ্বশুর দেলোয়ার হোসেন দিলু মিয়া। প্রতিনিয়ত, তাদের ঘরে সময় অসমে যাওয়া আসা করত দিলু মিয়া। ভুক্তভোগী নারী বিলকিস আক্তারের স্বামী রুহুল আমিনকে প্রতিবেশী চাচা শ্বশুর দেলোয়ার হোসেন আপদে বিপদে ,টাকা পয়সা দিয়েও সহযোগিতা করতো।
যাওয়া আসার সুবাদে দেলোয়ার হোসেন দিলু মিয়া ভাতিজার বউ বিলকিস আক্তারকে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় গত (৩১ অক্টোবর ২০২২) একপর্যায়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে চাচা শ্বশুর দেলোয়ার হোসেন দিলু মিয়া। এ ঘটনা নিজ চোখে দেখে ফেলে স্বামী রুহুল আমিন মিয়া। এক পর্যায়ে পারিবারিক ভাবে বিষয়টা মীমাংসা হয়। এর পরও পিছু ছাড়েনি লম্পট চাচা শ্বশুর দেলোয়ার হোসেন দিলু মিয়া। ভুক্তভোগী নারীকে চাচা শ্বশুর এও বলে, রুহুল আমিন তোমাকে তালাক দিলে, আমি তোমাকে বিবাহ করব। ভুক্তভোগী অনশনে থাকা সেই নারীকে বিবাহর আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে দেলোয়ার হোসেন দিলু মিয়া।
গত ৯ দিন পূর্বে গভীর রাতে বাড়ির পিছনে চাচা শশুর দিলু মিয়ার সাথে শারিরীক সম্পর্কে লিপ্ত হয় বিলকিস আক্তার। স্ত্রীর অবৈধ মেলামেশা নিজ চোখে দেখে পেলেন, স্বামী রুহুল আমিন।
স্ত্রীর সঙ্গে পরকীয়া হাতেনাতে ধরার কারণে সংসার করবে না জানায় স্বামী রুহুল আমিন। কোন উপায় খুঁজে না পেয়ে বিলকিস আক্তার চাচা শ্বশুরের ঘরে গিয়ে ৯ দিন ধরে অনশনে বসেন স্ত্রীর মর্যাদার দাবি নিয়ে। এ ঘটনা ভুক্তভোগী নারী বিলকিস আক্তারের মা, রিপা আক্তার (৪৪) বাদী হয়ে অভিযুক্ত চাচা শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি এ প্রতিনিধিকে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান