আসামে বন্যা, ক্ষতিগ্রস্ত ৩৪ হাজার মানুষ
কয়েকদিনের টানা বৃষ্টিতে ভারতের আসাম রাজ্যে বন্যা দেখা দিয়েছে। অবিরাম বৃষ্টির কারণে প্রতিদিন রাজ্যের ১১টি বিভাগে নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে। এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩৪ হাজারের বেশি মানুষ।
ব্রহ্মপুত্র নদসহ প্রায় সব নদীর পানি বেড়েছে। তবে নদীর পানি এখনো কোথাও বিপদসীমা অতিক্রম করেনি। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) বন্যা সংক্রান্ত সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।
বন্যায় যে ৩৪ হাজার জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ১৪ হাজার ৬৭৫ জন হলেন নারী। আর শিশু রয়েছে ৩ হাজার ৭৮৭ জন।
এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত হয়েছে বিশ্বনাথ, দারাং, ধিমাজি, দিব্রুগড়, লক্ষীপুর, তামুলপুর এবং উদালগুড়ি।
এরমধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে লক্ষীপুরের বাসিন্দাদের ওপর। এখানে বন্যার কবলে পড়েছেন ২৩ হাজার ৫১৬ জন মানুষ। দিব্রুগড়ে ৩ হাজার ৮৫৭, বিশ্বনাথে ২ হাজার ২৩১ জন এবং ধিমাজিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫ জন। তাদের সহায়তায় বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।
আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় সবমিলিয়ে ৭৭টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া ২০৯ দশমিক ৬১ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে।
বন্যার পানির স্রোতে চারটি বাঁধ ভেঙে গেছে। অতিবৃষ্টিতে দিমা হাসাও এবং কামরূপ বিভাগের কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে।
সূত্র: এনডিটিভি
এমএসএম / এমএসএম
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩
কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস
এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে
আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম
ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ
‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি
হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর
এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের
হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত