ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সদরপরে পূর্বশত্রুতার জেরে হত্যার চেষ্ঠা মামলা করায় প্রাণ নাশের হুমকি


মিজানুর রহমান, সদরপুর photo মিজানুর রহমান, সদরপুর
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ১:৩২

ফরিদপুরের সদরপুরে পূর্বশত্রুতার জের ধরে নুরুজ্জামান বেপারী (৪৫) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে হত্যা চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। বর্তমানে নুরুজ্জামান প্রাণের ভয়ে নিজ এলাকা থেকে পালিয়ে বেড়াচ্ছে। ঘটনাটি ঘটেছে গত ২৮ এপ্রিল  সন্ধায় উপজেলার পিয়াজ খালী বাজারে সহিদুলের চায়ের দোকানের সামনে। এলাকাবাসী আসামীদের ভয়ে মুখ খুলছেনা। 
   মামলার বিবরণ ও সরজমিনে তথ্য সংগ্রহ কালে জানা যায়, পিয়াজ খালী বাজারের ভুষিমাল ব্যবসায়ী নুরুজ্জামান বেপারীর সাথে পূর্ব শত্রুতার জের ধরে সোরহাব গংদের সাথে বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে নূরুজ্জামানকে বার বার হত্যা চেষ্টা চালায় আসামীরা।  গত ২৮ এপ্রিল সোরহাব খার নের্তৃত্বে টুটুল খান, শুকুর খান, সুজন খান ও মামুন খালাসীসহ ৭/৮ জনের একদল দুর্বৃত্তরা  দেশীয় অস্ত্র নিয়ে নুরুজ্জামানকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসকরা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দীর্ঘদিন সেখানে চিকিৎসা নেয়ার পর বাড়ি আসলে পুনরায় তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হয়। 
       এ ব্যাপারে আসামী সোহরাপ ও শুকুর খানের সাথে কথা হলে তিনি বলেন, নূরুজ্জামানের আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। জমি সংক্রান্ত বিষয় নিয়ে তার চাচাতো ভায়ের সাথে তার বিরোধ ছিলো। সেই বিরোধের জেরে ঘটনার দিন পিয়াজ খালী বাজারে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। আমরা বাজারে তাদের বিরোধ মেটাতে গেলে তিনি আমাদের মারধরের হুমকি দেয়। পরে বাজারের লোকজন তার উপর আক্রমণ করে।
    ভুক্তভোগী নুরুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে আমাকে বার বার হত্যার চেষ্ঠা করে আসমীরা। আমাকে হত্যা চেষ্টার ব্যাপারে মামলা করলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। এখন আমি প্রাণের ভয়ে নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। আমি সরকারের কাছে আসামীদের শাস্তি চাই এবং জীবনের নিরাপত্তা চাই। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার