ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

৪০ দিন জামায়াতে নামাজ : উপহার পেলো ১৮ কিশোর


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ১৮-৬-২০২৩ দুপুর ৪:৫১
ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের শাইনপুকুর তানজীমুল উম্মাহ দাখিল মাদরাসার শিক্ষার্থীরা টানা ৪০ দিন তাকবিরে উলার (নামাজ শুরুর প্রথম তাকবির) সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার জন্য ৮০জন কিশোর অংশ গ্রহণ করেন। তার মধ্যে থেকে ১৮ জনকে বাইসাইকেল ও অন্যদেরকে পুরস্কার দিয়েছেন শাইনপুকুর আল-কুরআন গবেষণা জামে মাসজিদ কমিটি। শনিবার (১৭ জুন) সকালে শাইনপুকুর তানজীমুল উম্মাহ দাখিল মাদরাসার সভাকক্ষে
পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়। 
 
এই অনুষ্ঠানের মাধ্যমে এলাকায় কিশোরদের হাতে এই বাইসাইকেল তুলে দেওয়া হয়। মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এ প্রতিযোগিতা শুরু করা হয়। এলাকার ৮০ জন শিশু-কিশোর এ প্রতিযোগিতায় অংশ নেয় তবে আস্তে আস্তে এর সংখ্যা কিছুটা কমে আসে। পরে সেখান থেকে ১৮ জন কিশোরকে অনুষ্ঠানিকভাবে বাইসাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়। তবে যারা টানা ৪০ দিন নামাজ আদায় করতে পারেনি তাদেরকেও নিরাশ করেনি আয়োজকরা বাকীদেরকেও পুরুষ্কার দেওয়া হয়। শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান কমিটিরা।
 
মাওলানা মহসীন উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি ও পরিচালক, অত্র মাদ্রাসা ও মাসজিদ কমিটির ইঞ্জিনিয়ার নাজমুল হোসেন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম মিয়াজী আন-নাহদা ফাউন্ডেশন ও তত্ত্বাবধায়ক অত্র মাদ্রাসার। প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন, আমরা অনেকেই আছি বিভিন্ন খেলায় জিতে পুরুষ্কার নেই কিন্তু নামাজ পরে পুরুষ্কার জিতা খুব কম দেখা যায়। যারা আজকে পুরুষ্কার পেল তাদেরকে তদারকি করতে হবে যাতে তারা এই নামাজের ধারাবাহিকতা ধরে রাখতে পারে সে জন্য। তিনি আরো বলেন, তারা যাতে এই নামাজের ধারাবাহিকতা ধরে রাখতে পারে সে জন্য আমরা প্রতিমাসে ছোটখাটো পুরুষ্কার এর ব্যবস্থা গ্রহণ করবো। সে সময় আরো উপস্থিত ছিলেন, রুহুল খালে আমিন, ফজলুর রহমান ফজল, রাফিয়া গাজী,মোবারক হোসেন মোল্লা, আব্দুল খালেক-মুয়াজ্জিন,আনোয়ার হোসাইন, যোবায়ের খান প্রমুখ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির