সোনারগাঁওয়ে কাঁচপুরে ইসলামী ব্যাংকের উপ-শাখার উদ্বোধন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার (৩০ মে) সকালে কাঁচপুরের জামির খান কমপ্লেক্সে এ উপ-শাখা উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ইস্ট জোনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আবদুল্লাহ আল কায়সার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ওমর ফারুক খান, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, লিপি পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন খান, কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সবুর খান। এ সময় সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল সভার মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি শাখা ও ৬টি উপ-শাখার উদ্বোধন করা হয়।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ