রায়গঞ্জে বলাৎকারের অভিযোগে মাদরাসার পলাতক মুহতামিম বহিস্কার
শিক্ষার্থীদের সাথে বলাৎকারের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জের সর্বমহল। এ ব্যাপারে থানায় মামলা ও মানযিম শিক্ষা বোর্ড থেকে অভিযুক্ত মুহতামিমকে বহিস্কার করায় সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল।
পরে বিক্ষিপ্ত জনতা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া নিজামিয়া দারুল উঠলুম বেতুয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল আলমকে মাদরাসা থেকে আজীবন বহিষ্কারের দাবীতে আন্দোলন করতে থাকলে গত ১৫ জুন রেজুলেশনের মধ্য দিয়ে মাদরাসা থেকে তাকে স্থায়ী ভাবে বহিস্কার করা হয় বলে জানান সভাপতি দবির উদ্দিন মেম্বর।
জানা যায়, বহিস্কৃত মুহতামিমের চরিত্রহীন কার্যকলাপের বিরুদ্ধে গত ১৫ জুন মাদরাসা ময়দানে এক বিশাল জনসমাবেশের আয়োজন করে সাবেক সভাপতি দবির উদ্দিন মেম্বর। তিনি উপস্থিত জনতাকে তার দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে জনতার দাবির সাথে তিনিও লম্পট মুহতামিমের বহিষ্কারের বিষয়টিকে সমর্থন করে সভাপতির দায়িত্ব ছেড়ে দেন। এবং তার কমিটিকে ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি তৈরির সুপারিশ করেন।
এ সময় বিক্ষুব্ধ জনতা লম্পট চরিত্রহীন সমকামী মুহতামিমের বলাৎকারের ভিডিও ভাইরাল হওয়ায় মাদরাসা ও গ্রামের সম্মান বিনষ্ট হওয়ায় ঘৃনা প্রকাশ করেন। পরে ধানগড়া ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুদকে আহ্বায়ক করে ১১ সদস্যের এ্যাডহক কমিটি গঠন করা হয়।
চেয়ারম্যান মাসুম বলেন, কোন দুশ্চরিত্র মানুষের হাতে দ্বীন নিরাপদ নয়। তার কুকর্মের ভিডিও ভাইরাল হওয়ার পর সমাজে ওলামা হযরতদের সম্মানহানি হয়েছে। তার এহেন কার্যকলাপের কারণে নির্যাতনের শিকার শিক্ষার্থী ১০ জুন বাদি হয়ে রায়গঞ্জ থানায় জোড় পূর্বক বলাৎকারে করার কারণে ০৯(১) ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন( সংশোধনী/২০০০) একটি মামলা দায়ের করেন। বহিস্কৃত মুহতামিম এখন পলাতক। আইনের চোখে সে পলাতক আসামি। এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি,রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মি।মামলার বিষয়টি রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্বীকার করেছেন।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied