ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মৃত ছাত্রলীগ নেতাদের পরিবারের পাশে এস এম জাহিদ


জ্যেষ্ঠ প্রতিবেদক  photo জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০-৬-২০২৩ দুপুর ৩:৪৪
অসুস্থ হয়ে মৃত্যুবরণকরা ছাত্রলীগ নেতাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. জাহিদ। এ সময় তিনি মৃত নেতাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ও যেকোনো প্রয়োজনে সহযোগীতার আশ্বাস দেন।
 
মঙ্গলবার (২০ জুন) সকাল ১১ টায় শিবালয়ের আরিচা কবরস্থানে মৃত ছাত্রলীগ নেতা সেলিম মান্নানের কবর জিয়ারত করেন। এরপর তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যসের খোঁজ নেন। 
 
এসময় তিনি বলেন, ‘সেলিম আমার অত্যান্ত কাছের একজন কর্মী ছিল। খুব অল্প বয়সে ও দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি ওর আত্মার শান্তি কামনা করি। আমি যতদিন আছি সেলিমের পরিবারকে সহযোগিতা করে যাব।’
 
এরপর এসএম জাহিদ আরিচায় স্থানীয় নেতাকর্মীদের আয়োজিত একটি সভায় যোগ দিয়ে মতবিনিময় করেন। সেখান থেকে যান দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মৃত রুবেলের বাড়িতে। এসময় তিনি রুবেলের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। রুবেলের পরিবারকেও যেকোনো প্রয়োজনে সহযোগীতায় আশ্বাস দেন এস এম জাহিদ। 
 
এ সময় তাঁর সাথে ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল, চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গোপালগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

গজারিয়ায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন যায়েদ হোছাইন

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি: ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন সভাপতি-এ্যাড. সোলায়মান বিশু সম্পাদক আব্দুল ওয়াহেদ

ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তিন সন্তানের জননীকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা

বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

কুড়িগ্রামের চরাঞ্চলে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্রেন্ডশিপের ভেড়া বিতরণ

নির্মাণসামগ্রীর চড়া দামে স্থবির উন্নয়নকাজ

দুদকের মামলায় টেকনাফের আব্দুর রহিমের ৩ বছরের কারাদণ্ড

পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ

কুড়িগ্রামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযান, গাঁজা-ইয়াবা সেবনে দুজনের কারাদণ্ড

২৬ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী চকরিয়ার নবীর হোসেন মহেশখালীতে গ্রেফতার