ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের পথে মোদি, সফরে যা করবেন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-৬-২০২৩ দুপুর ৩:৫০

তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রে রওনা হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি দিল্লি ছেড়েছেন। বাংলাদেশ সময় বুধবার রাত ২টা নাগাদ তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসে নামবেন। সফরে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন মোদি। এ ছাড়া যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরির প্রযুক্তি বিনিময়ে একটি চুক্তি সইয়ের কথা রয়েছে দুই দেশের। খবর- এনডিটিভি ও ডয়চে ভেলে

এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে কথা বলবেন ভারতীয় এই প্রধানমন্ত্রী। এর আগে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী দুইবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে কথা বলেননি। উইনস্টন চার্চিল ও নেলসন ম্যান্ডেলা ছাড়া আর কেউ এই সম্মান পাননি।

সফরে মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন। রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। ব্যবসায়ীনেতাদের সঙ্গেও মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে। বুধবার জাতিসংঘে বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানেও অংশ নেবেন। শুক্রবার তিনি বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন। প্রবাসী ভারতীয়দের সম্মেলনেও ভাষণ দেবেন। তার জন্য প্রবাসী ভারতীয়রা টাইম স্কোয়ার, গোল্ডেন গেট ব্রিজে সমবেত হয়ে বার্তা পাঠাবেন।

সফর শুরুর প্রাক্কালে মোদি টুইটে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্য, চিন্তাবিদসহ অনেকেই আমার এবারের সফর নিয়ে তাঁদের ভালো লাগার কথা জানিয়েছেন। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এমন সমর্থন ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কের গভীরতা বাড়াবে।’

ওয়াশিংটন থেকে নরেন্দ্র মোদি কায়রো যাবেন তার প্রথম মিশর সফরে। সেখানে মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। গতবছর ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মিশরের প্রেসিডেন্ট প্রধান অতিথি ছিলেন। 

এমএসএম / এমএসএম

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩

কাশ্মিরের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পুনর্বহালের প্রস্তাব বিধানসভায় পাস

এরদোয়ানের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর

টানা বর্ষণ : উত্তরপ্রদেশে ৪৮ ঘণ্টায় ১৮ মৃত্যু, ক্ষয়ক্ষতি আরও ৩ রাজ্যে

আকাশসীমা ব্যবহারে আপত্তি পাকিস্তানের, আটকে আছে রূপপুরের ইউরেনিয়াম

ব্যাংককে ৪ দিনেও নামেনি বন্যার পানি, ভুক্তভোগী কমপক্ষে ৭ লাখ

‘প্রকৃত কূটনীতি’ অথবা ‘ভয়াবহ যুদ্ধ’, ইরান উভয়ের জন্যই প্রস্তুত : আরাগচি

হুথিদের বিরুদ্ধে ৭২ ঘণ্টায় ৭৫৬টি অভিযান পরিচালনা ইয়েমেনি সেনাবাহিনীর

এইচ-১বি ভিসা : বিদেশি কর্মী ইস্যুতে কোম্পানিগুলোকে সতর্কবার্তা ভ্যান্সের

হরমুজে মার্কিন বাহিনীর সাবমেরিন ড্রোন জব্দ করল ইরান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা