ঢাকা৫ আসনের সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল
রাজধানী ডেমরায় ঢাকা-৫ আসনের মাটি ও মানুষের নেতা বর্ষীয়ান রাজনীতিবিদ, চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ হাবিবুর রহমান মোল্লার তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৭ নং ওয়ার্ড ,ইউনিট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে সোমবার (২০ জুন) বিকেলে রাজধানীর ডেমরা বক্সনগর গুলশানআরা কমিউনিটি সেন্টারে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন (হাজারী) অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদ এর প্রধানপৃষ্ঠপোষক ও ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা (সজল)
বিশেষ অতিথি ছিলেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদের আহবায়ক ডিএসসিসি ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা (বাবুল)বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা স্মৃতি সংসদের সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা কৌশিক আহমেদ জসিম, শুকুরসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিট আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুর রশিদ মাদবর, দারুসুন্নত সিদ্দিকিয়া কামিল মাদরাসা-১ ইউনিট আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আলী আকবর, দারুসসুন্নত সিদ্দিকিয়া কামিল মাদরাসা-২ ইউনিট আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ ফিরোজ আলম, কাজী রহমতুল্লাহ ফোরকানিয়া উচ্চ বিদ্যালয় ইউনিট আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ বুইদ্দা, খলিলুর রহমান খলিল, আওয়ামী লীগ নেতা মোঃ আবু জাফর, আওয়ামী লীগ নেতা বাকি বিল্লাহ, আলহাজ্ব মোস্তফা কামাল, শাহাদাত হোসেন টিটু, মোঃ আখতার হোসেন, মীর সাইফুদ্দিন মানিক সহ অনেকে ।
শাফিন / শাফিন
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
Link Copied