সীতাকুণ্ডে বনবিভাগের জমি দখলের অভিযোগ ইউনিটেক্সের বিরুদ্ধে
সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড সমুদ্র উপকূল এলাকায় জোরপূর্বক উপকূলীয় বনবিভাগের ৫০ একর জমি দখল করে নেওয়ার অভিযোগ ওঠেছে শিল্প প্রতিষ্ঠান ইউনিটেক্স গ্রুপের বিরুদ্ধে। গত বুধবার (৭ জুন) সকালে ইউনিটেক্সের জোরপূর্বক বন দখলের সময় বাঁধা দিতে গেলে ধাওয়ার শিকার হন বন কর্মকর্তারা। এই ঘটনায় ইউনিটেক্স কর্মকর্তাসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০/২৫ জনকে বিবাদী করে সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বাঁশবাড়িয়া বিট কর্মকর্তা মো. আব্দুস সালাম সরদার।
অভিযোগে আসামিদের বিরুদ্ধে জোরপূর্বক উপকূলীয় বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চালের ৫০ একর জায়গা দখল, সরকারি কাজে বাধা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে ইউনিটেক্স গ্রুপের (এস্টেট এণ্ড ল্যাণ্ড) এসিস্ট্যান্ট ম্যানেজার গোলাম মাওলা, বাড়বকুণ্ডের মিয়াজী পাড়ার সিরাজুল হকের ছেলে মো. জাহেদ (৪৫) ও একই এলাকার ফসিউল আলমের ছেলে মো. হাসানের (৪০) নামসহ ২০/২৫ জনের বিরুদ্ধে সংরক্ষিত বনের মাটি কেটে বাঁধ নির্মাণের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ আছে দীর্ঘদিন ধরে সীতাকুণ্ড উপকূলীয় বনবিভাগ ও ইউনিটেক্সের মধ্যে বিরোধ চলছিলো। গতবছর বিষয়টি সীতাকুণ্ড এসিল্যান্ডের কাছে অভিযোগ করে মামলা করেছিলো বনবিভাগ, তবে এখনো তার কোন সুরাহ হয়নি। এখনো মিছ মামলাটি চলমান রয়েছে। শুধু জায়গা দক্ষল নয়, ইউনিটেক্সের বিরুদ্ধে উপকূল থেকে মাটি কাটা সহ, পরিকল্পিত বন ধ্বংস সহ নানা অভিযোগ রয়েছে।
এ বিষয়ে উপকূলীয় বন বিভাগের বাঁশবাড়িয়া বিট কর্মকর্তা মো. আব্দুস সালাম সরদার জানান , বাঁশবাড়িয়া উপকূলে সংরক্ষিত বনের ৫০ একর জায়গা জবরদখল করে নিচ্ছে ইউনিটেক্স নামের এশটি শিল্প প্রতিষ্ঠান। বারবার তাদের বাঁধা দিলেও তারা সবকিছু উপেক্ষা করে জবরদখলের চেষ্টা করছে। এবিষয়ে জানতে ইউনিটেক্স গ্রুপের পরিচালক (লিগ্যাল এ্যান্ড এ্যাস্টেট) ফারহান আহম্মেদের মোবাইলে একাধিকবার কল দিয়েও যোগাযোগ করা যায়নি। এ বিষয়ে জানতে চাইলে উপকূলীয় বনবিভাগের চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে মামলাও হচ্ছে। বন দখলের কোনো সুযোগ নেই। সরকারি সম্পত্তি রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন